জিতেও বিশ্ব ট্যুর ফাইনালস থেকে ছিটকে গেলেন সিন্ধু, হারলেন শ্রীকান্ত
জিতেও বিশ্ব ট্যুর ফাইনালস থেকে ছিটকে গেলেন সিন্ধু, হারলেন শ্রীকান্ত
গ্রুপের তৃতীয় তথা শেষ ম্যাচ জিতেও বিডব্লুএফ বিশ্ব ট্যুর ফাইনালস থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। তৃতীয় ম্যাচেও হেরে টুর্নামেন্টের সঙ্গে নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করলেন কিদাম্বী শ্রীকান্তও। তাই ভারতীয় ব্যাডমিন্টন প্রেমীদের মন ভাল নেই। তাঁরা দুই হায়দরাবাদি শাটলারের থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করেছিলেন।
|
পিভি সিন্ধুর জয়
বিডব্লুএফ বিশ্ব ট্যুর ফাইনালসের বি গ্রুপের তৃতীয় ম্যাচে থাইল্যান্ড তারকা পর্নপাউই চোচুওয়ংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পিভি সিন্ধু। স্ট্রেট সেটে ম্যাচ জেতে ভারতীয় শাটলার। ২১-১৮ এবং ২১-১৫ গেমে খেলার ফয়সলা হয়ে যায়। তবুও টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছতে পারলেন না সিন্ধু।

প্রথম দুটি ম্যাচে হার
ব্যাংককে বিডব্লুএফ বিশ্ব ট্যুর ফাইনালসের বি গ্রুপের প্রথম ম্যাচে তাইওয়ানের তাই জু-ইংয়র বিরুদ্ধে হেরে গিয়েছিলেন পিভি সিন্ধু। ১৯-২১, ২১-১২ এবং ২১-১৭ গেমে ম্যাচ জিতেছিলেন বিশ্বের এক নম্বর মহিলা শাটলার। ব্যাংককে বিডব্লুএফ বিশ্ব ট্যুর ফাইনালসের বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের রাটচানক ইন্টাননের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পিভি সিন্ধু। ৪৩ মিনিটের বেশি স্থায়ী হয়নি মোকাবিলা। স্ট্রেট গেমে ম্যাচ হেরেছিলেন ভারতীয় শাটলার। বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকাকে ২১-১৯, ২১-১৩ গেমে মোকাবিলা হারিয়েছিলেন ইন্টানন।

শ্রীকান্তের ফের হার
বিডব্লুএফ বিশ্ব ট্যুর ফাইনালসের গ্রুপ স্তরের শেষ ম্যাচেও হেরে যান কিদাম্বী শ্রীকান্ত। শুক্রবার হংকং-এর আনগুস এনজি কা লং-এর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতীয় শাটলার। প্রথম গেম ২১-১২ পয়েন্টে শ্রীকান্ত জিতলেও শেষ দুই গেম ১৮-২১ ও ১৯-২১ পয়েন্টে মাত দেন বিশ্বের আট নম্বর শাটলার।

টুর্নামেন্টের বাইরে শ্রীকান্ত
বিডব্লুএফ বিশ্ব ট্যুর ফাইনালসের গ্রুপ স্তরের তিনটি ম্যাচই হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন কিদাম্বী শ্রীকান্ত। অর্থাৎ টুর্নামেন্টে ভারতের আশা কার্যত শেষ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications