Budget 2024: প্রজ্ঞানন্দর নামোল্লেখ নির্মলার! ক্রীড়াক্ষেত্রের কোন কথা রইল অন্তর্বর্তী বাজেট ভাষণে?

Budget 2024: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায় গুরুত্ব পেল ক্রীড়াক্ষেত্র। বিশেষ করে আর প্রজ্ঞানন্দর কথা উল্লেখ করলেন নির্মলা। যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ক্রীড়াক্ষেত্রের জন্য বড় ঘোষণা কিছু নেই। তবে বিশ্ব দাবায় প্রজ্ঞানন্দর লড়াইয়ের কথা উল্লেখের পাশাপাশি ভারতীয় অ্যাথলিটদের সাফল্যও ঠাঁই পেল নির্মলার বাজেট ভাষণে।

Budget 2024: প্রজ্ঞানন্দর নামোল্লেখ নির্মলার!

নির্মলা সীতারামন মাদুরাইয়ের মেয়ে। সেই তামিলনাড়ুরই বাসিন্দা আর প্রজ্ঞানন্দ সাড়া ফেলে দিয়েছেন বিশ্ব দাবায়। এই গ্র্যান্ডমাস্টারের সাফল্য নিঃসন্দেহে ২০২৩ সালে চমকপ্রদ বিষয়গুলির অন্যতম ছিল। তবে রাজনৈতিক মহলের ধারণা, ক্রীড়াবিদ হিসেবে একমাত্র প্রজ্ঞানন্দর নাম নিয়ে সুকৌশলী পদক্ষেপ নির্মলার।

আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতে আসন বাড়ানোর লক্ষ্যে এগিয়ে চলেছে বিজেপি তথা এনডিএ। রাম মন্দির উদ্বোধনের আগে মোদীর কেরল, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মন্দির পরিক্রমার পিছনেও এই ফ্যাক্টর ছিল বলে রাজনৈতিক মহলের ধারণা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছিলেন, তামিলনাড়ুর মন্দিরে গেলেও তাতে ভোটে কোনও লাভ হবে না।

ফলে এই বক্তব্যের মধ্যেই পরিষ্কার বিজেপির দক্ষিণ ভারতে প্রভাব বিস্তারের চেষ্টার দিকে নজর রাখছে সেই রাজ্যের শাসক বা বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা। পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকাতেও দক্ষিণ ভারতের মন জয়ের চেষ্টার কথা নিয়ে চর্চা চলছে। তারই মধ্যে বাজেট ভাষণে প্রজ্ঞানন্দর নামোল্লেখ কম তাৎপর্যপূর্ণ নয়।

গত বছর দাবা বিশ্বকাপে প্রজ্ঞানন্দ যেভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে, সেই কথাই তুলে ধরে প্রজ্ঞার প্রশংসায় পঞ্চমুখ হলেন নির্মলা। তিনি এদিন বলেন, আমাদের দেশের ১ নম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ বিশ্ব দাবায় কার্লসেনের বিরুদ্ধে দারুণ লড়াই চালিয়েছেন।

এরপরই নির্মলা বলেন, ২০১০ সালে আমাদের দেশে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ছিল ২০-র সামান্য বেশি। তা এখন বেড়ে আশি ছাড়িয়ে গিয়েছে। এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমসের ইতিহাসে গত বছর ভারতের সর্বাধিক পদক জয়েই প্রমাণিত আত্মবিশ্বাসের মাত্রা কতটা বেড়েছে বিগত কয়েক বছরে।

উল্লেখ্য, গত বছরের অগাস্টে কার্লসেনেক কাছে দাবা বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে পরাস্ত হয়েছিলেন প্রজ্ঞানন্দ। চেন্নাইয়ের প্রজ্ঞা রানার-আপ হওয়ার সুবাদে চলতি বছরের ক্যান্ডিডেটস দাবায় অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন দ্বিতীয় ভারতীয় হিসেবে।

তবে এদিনের ভাষণে ক্রীড়াক্ষেত্রের কথা না থাকায় হতাশ দেশের ক্রীড়া মহল। চলতি বছর প্যারিস অলিম্পিক্সও রয়েছে। জুলাই মাসে পরবর্তী বাজেট পেশের কথা জানিয়েছেন নির্মলা। বিরোধীদের কটাক্ষ, কুস্তিগীরদের দাবিদাওয়া পূরণ করতে না পারার কথাও বলা উচিত ছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর। সবমিলিয়ে চাপানউতোর চলছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+