Paris Olympics 2024: করোনা থাবা প্যারিস অলিম্পিকে, আক্রান্ত পদকজয়ী ব্রিটিশ সাঁতারু

প্যারিস অলিম্পিকে করোনা সংক্রমণ। নতুন করে আতঙ্ক ছড়াল। রুপো জয়ী ব্রিটিশ সাঁতারুর শরীরে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। অ্যাডাম পেটি নামে ওই ব্রিটিশ সাঁতারুর করোনা পরীক্ষা করা হয় সোমবার। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।

১০০ মিটার সাঁতারে রুপো জিতেছেন তিনি। তাঁর টিমের সদস্যরা জানিয়েছেন রবিবার থেকেই শরীর খারাপ ছিল অ্যাডামের। ঠিক ১০০ মিটার সাঁতার প্রতিযোগিতার আগেও শরীর খুব একটা ভাল ছিল না তাঁর। তারপরেই জলে নেমেছিলেন তিনি। এবং তাতে রুপো জিতেছেন।

Paris Olympics 2024
Photo Credit: PTI

ফাইনালের পরেই করোনার নানা উপসর্গ দেখা দিতে শুরু করে অ্যাডামের শরীরে। তারপরেই তাঁর করোনা পরীক্ষা করা হয়। এবং তাতে পজেটিভ রেজাল্ট এসেছে বলে জানা গিয়েছে। এই খবরের পরেই বেশ উদ্বেগ ছড়িয়েছে প্যারিস অলিম্পিকে।

অলিম্পিকের কর্মকর্তারা জানিয়েছেন জলে নামার আগেও অ্যাডামের শরীর যে খারাপ সেটা বোঝা যায়নি। তবে করোনা আক্রান্ত হলেও প্রত্যেক প্রতিযোগীর শরীর ঠিক রয়েছে কিনা সেটা দেখার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত রয়েছে অলিম্পিক ভিলেজে। বাকি প্রতিযোগীদের মধ্যে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাঁরা অ্যাডামের সঙ্গে জলে নেমেছিলেন এবং যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের উপর নজর রাখা হচ্ছে। তাঁদের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তার রিপোর্ট প্রকাশ্যে আসবে দিন তিনেক পরে। সেকারণে আগে থেকেই তৎপর অলিম্পিক কর্তৃপক্ষ। প্রতিনিয়ত খেলোয়াড়দের শারীরিক পরীক্ষা করা হচ্ছে।

করোনা সংক্রমণে কাহিল অবস্থা হয়েছিল ফ্রান্সের। অলিম্পিকসের মতো বড় ইভেন্টে আবার নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়েচে। কারণ বিভিন্ন দেশের খেলোয়াড়রা তো আসছেনই। ফ্রান্সে ভিড় করে রয়েছে অসংখ্য পর্যটক। অলিম্পিকসকে কেন্দ্র করে সেই ভিড় আরও বেড়েছে। করোনা সংক্রমণ ছড়াতে শুরু করলে সেটা আবার ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যদিও তৎপরতার সঙ্গে সবরকম ব্যবস্থা করেছে অলিম্পিক কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+