কমনওয়েলথ গেমসের আসরে থাকছেন না রানি এলিজাবেথ, বার্মিংহ্যামে চলছে কাউন্টডাউন
বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। ২৮ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান। তবে সেখানে উপস্থিত থাকছেন না রানি এলিজাবেথ। আজ বাকিংহ্যাম প্যালেসের তরফে এ কথা জানানো হয়েছে। ২০ বছর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ গেমস, ২০০২ সালে ম্যানচেস্টারে।

বাকিংহ্যাম প্যালেসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, স্ত্রী ক্যামিলাকে নিয়ে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন প্রিন্স চার্লস। তিনিই রানির হয়ে বিশেষ বার্তা দেবেন। কমনওয়েলথ দেশভুক্ত ৫৪টি দেশের অ্যাথলিটরা এবারের গেমসে অংশ নিতে চলেছেন। এর বেশিরভাগই আগে ছিল ব্রিটিশ কলোনি। সবমিলিয়ে গেমসে থাকছে ৭২টি দল। উল্লেখ্য, রানি এলিজাবেথের বয়স এখন ৯৬। গত অক্টোবরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলতি বছরেও তিনি খুব বেশি জনসমক্ষে আসেননি। গত মাসে প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশনের সময় রয়্যাল রেসিডেন্সের ব্যালকনিতে রানিকে দেখা গিয়েছিল। সম্প্রতি তাঁর নামাঙ্কিত লন্ডন রেল লাইনের উদ্বোধনী অনুষ্ঠানেও রানি হাজির ছিলেন।
Just 6️⃣ days to go until Birmingham 2022!
— Birmingham 2022 (@birminghamcg22) July 22, 2022
The countdown continues with @longines.#B2022 pic.twitter.com/fcJN2a0OOP
ইতিমধ্যেই বার্মিংহ্যামে সাজো সাজো রব। চলছে ফিনিশিং টাচের পালা। গেমস যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। কমনওেলথ গেমসের ভলান্টিয়াররা দিন-রাত নিজেদের কর্তব্য পালন করে চলেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের অ্যাথলিটরা আসতে শুরু করেছেন। সাফল্যের সঙ্গে গেমস আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী আয়োজকরা। চলছে কাউন্টডাউন। গেমস শুরু হতে কত দিন, কত ঘণ্টা, কত মিনিট, কত সেকেন্ড বাকি তা প্রদর্শিত হচ্ছে। ক্রীড়াপ্রেমীদের জন্য অফিসিয়াল মার্চেন্ডাইজ খোলা হয়েছে। সেইসব জায়গায় বিক্রি হচ্ছে গেমস সংক্রান্ত নানা স্মরণিকা, চাবি রাখার চেন, জলের বোতল, টি শার্ট, জ্যাকেট, গেমসের ম্যাসকট পেরি-র প্রতিকৃতি।
📸 The @unibirmingham Athletes Village opened its doors to the media today, as they toured the facility before the first athletes arrive!
— Birmingham 2022 (@birminghamcg22) July 21, 2022
Head of Games Family Services, Ashwin Lokare, was on hand to talk to the media after they'd toured the accommodation, gym and more!#B2022 pic.twitter.com/xTFruc6lbZ
ভারতের ক্রীড়াপ্রেমীরা পিভি সিন্ধু, নীরজ চোপড়ার পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে পদকের প্রত্যাশা করছেন। টোকিও অলিম্পিকে ভারতীয়রা যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে ভারত কমনওয়েলথ গেমসে সর্বকালীন সেরা সাফল্য পাবে বলে মনে করা হচ্ছে। লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফ, এডিনবার্গ ও গ্লাসগোর পর ইউকে-র বার্মিংহ্যাম শহরে বসছে কমনওয়েলথ গেমসের আসর। কার্ডিফে ১৯৫৮, এডিনবার্গে ১৯৭০ ও ১৯৮৬ ও গ্লাসগোয় ২০১৪ সালে কমনওয়েলথ গেমস হয়েছে। এবারের গেমস হবে ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলের ১৫টি কেন্দ্রে। তার মধ্যে বার্মিংহ্যাম শহরেই রয়েছে সাতটি, যার মধ্যে অন্যতম অ্যাথলেটিক্স স্টেডিয়াম ও ম্যারাথন রুট। গেমস ফর এভরিওয়ান বার্তা দিয়ে ২৮ জুলাই উদ্বোধন, কমনওয়েলথ গেমস চলবে ৮ অগাস্ট অবধি। ভারতের ২১৫ জন অংশ নেবেন ১৯টি খেলার ১৪১টি ইভেন্টে।












Click it and Unblock the Notifications