শক্তি প্রদর্শনে নয়া পরিকল্পনা, নিজের কেন্দ্রে মেগা মিছিল করবেন ব্রিজ ভূষণ

নিজের ডেরায় এবার শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নিলেন ব্রিজ ভূষণ শরণ সিং। আগামী ১১ জুন উত্তরপ্রদেশের গোন্ডায় নিজের লোকসভা কেন্দ্র কর্নেলগঞ্জে পদযাত্রা করতে পারেন তিনি। যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠলেও তাঁর প্রতি সমর্থনের পাল্লা কতটা ভারী, তা প্রমাণ করাই জন্য নয়া পরিকল্পনা নিলেন বিজেপি সাংসদ।

কর্নেলগঞ্জে লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নিজের গড়ে দাপট দেখাতে চলেছেন। যদিও এই পদযাত্রার সঙ্গে প্রত্যক্ষভাবে কুস্তি কাণ্ডের কোনও সম্পর্ক নেই। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নয় বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরার কথা বলা হচ্ছে তাঁর ঘনিষ্ঠদের তরফে। যদিও কেন্দ্রের সাফল্যকে সামনে রেখে নিজের শক্তি প্রদর্শনই আসল লক্ষ্য ব্রিজভূষণের।

1

সম্প্রতি সমাজমাধ্যমে ব্রিজভূষণ লিখেছেন, ''প্রিয় শুভানুধ্যায়ীগণ, আপনাদের সমর্থনে গত ২৮ বছর লোকসভার সদস্য হিসাবে কাজ করছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে একতা রক্ষার চেষ্টা করছি দীর্ঘ দিন ধরে। শাসক দল বা বিরোধী দল যেখানেই থেকেছি, নিজের কাজ করে গিয়েছি। তাই রাজনৈতিক বিরোধীরা আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ এনে ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন।''

এরআগে ৫ জুন অযোধ্যাতে 'জন চেতনা মহা মিছিল' করার ডাক দিয়েছিলেন ব্রিজ ভূষণ। গোটা উত্তর ভারতকে তাঁর আয়োজিত মহা মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন বিজেপি সাংসদ। কিন্তু কয়েকদিন আগে
ব্রিজ ভূষণ ঘোষণা করেন 'জন চেতনা মহা মিছিল' কয়েকদিনের জন্য স্থগিত করা হচ্ছেন। সূত্রের খবর, উত্তরপ্রদেশ প্রসাশনের পক্ষ থেকে এই যাত্রার কোনও অনুমতি দেওয়া হয়নি। ফলে একপ্রকার বাধ্য হয়েই জন চেতনা যাত্রা স্থগিত করতে বাধ্য হন বিজেপি সাংসদ।

2

কিন্তু তিনি যে হাল ছাড়ার পাত্র নন, তা আরও একবার বুঝিয়ে দিলেন ব্রিজভূষণ। মোদী সরকারের সাফল্য তুলে ধরার মধ্য দিয়ে নিজের ক্ষমতা প্রদর্শনও করার পরিকল্পনা নিয়েছেন। সূত্রের খবর, তাঁর পদযাত্রায় একাধিক ক্রীড়াবিদরা উপস্থিত থাকতে পারেন।

ইতিমধ্যেই ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দায়ের করা দুটি এফআইআর-এ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও ১৫টি যৌন হয়রানির ঘটনা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ১০টি অনুমতি ছাড়াই শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার মত গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে আইপিসির ৩৫৪, ৩৫৪ এ, ৩৫৪ ডি, ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

3

যদিও তাঁর বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগরে অস্বীকার করেছেন বিজেপি সাংসদ। কুস্তিগিরদের আন্দোলনের পিছনে রাজনৈতিক মদতের কথা বলেছেন ব্রিজভূষণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+