Brij Bhushan Sharan Singh: আরও বিপাকে ব্রিজ ভূষণ, চার্জশিটে বিস্ফোরক দাবি দিল্লি পুলিশের

বিড়ম্বনা ক্রমেই বাড়ছে যৌন হেনস্থাতে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের। আদালতের পক্ষ থেকে আগেই সমন জারি করা হয়েছিল। এবার দিল্লি পুলিশের চার্জশিটেও বিপাকে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি। একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি পুলিশ চার্জশিটে ব্রিজ ভূষণের বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে।

গত ১৫ জুন পাতিয়ালা হাউস কোর্টে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ১০৮২ পাতার চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। ভারতীয় দ্বন্ডবিধির ৩৫৪, ৩৫৪এ,৩৫৪ডি ১০৯ এবং ৫০৬ ধারায় অভিযুক্ত হয়েছেন ব্রিজভূষণ। এই ধারায় পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।

ব্রিজ

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে তদন্তকারীরা ১০৮ জন সাক্ষীর সঙ্গে কথা বলেছেন যাদের মধ্যে কুস্তিগীর, কোচ এবং রেফারিসহ অনেকেই আছেন, কুস্তিগীরদের করা অভিযোগগুলিকে সাক্ষীরা সমর্থন করেছেন।

ছয় কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে তৈরি করা দিল্লি পুলিশের চার্জশিট প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত যতটা তদন্ত করা হয়েছে সেই ভিত্তিতে ব্রিজভূষণের সঙ্গে যৌন হেনস্থা, শ্লীলতাহানি ও স্টক করার প্রমাণ পাওয়া গিয়েছে বলেই চার্জশিটে দাবি করা হয়েছে। এমনকী ১৩ জুন দায়ের করা চার্জশিটে দাবি করা হয়েছে, ব্রিজভূষণ একাধিকবার শ্লীলতাহানি করেছেন।

ব্রিজ

অভিযোগপত্রে বলা হয়েছে, 'অভিযুক্তদের জেরার মুখোমুখি করার জন্য তলব করা হতে পারে এবং চার্জশিটের সঙ্গে যুক্ত সাক্ষীদের তালিকায় নাম থাকা সাক্ষীদের তাদের নামের সঙ্গে উল্লেখ করা নথিপত্রসহ তাদের পরীক্ষার জন্য ডাকা হতে পারে।

এর আগে এক নাবালিকা সহ মোট ৭ কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এর মধ্যে এক নাবালিকা কুস্তিগির পরবর্তীতে নিজের বয়ান বদল করেন এবং দাবি করেন, ব্রিজভূষণ তাঁকে যৌন হেনস্থা করেননি। ফলে পকসো আইনের মামলা তাঁর বিরুদ্ধে প্রত্যাহার করে নেওয়া হয়। পকসো মামলা বাতিল করার ক্ষেত্রে ক্যান্সেলেশন রিপোর্ট পেশ করেছে দিল্লি পুলিশ। সেই রিপোর্ট ৫৫২ পাতার।

ব্রিজ

সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতিকে সমন পাঠাল দিল্লি আদালত। আগামী ১৮ জুলাই ব্রিজ ভূষণকে হাজিরা দিতে বলা হয়েছে। গত শুক্রবার এই মামলার শুনানিতে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।

তাঁর শাস্তির দাবি জানিয়ে গত এপ্রিল মাস থেকে আন্দোলন শুরু করেন দেশের প্রথম সারির কুস্তিগীররা। দেড় মাসের বেশি সময় ধরে চলা বজরং-সাক্ষীদের প্রতিবাদে উত্তাল হয় রাজধানীর রাজপথ। কিন্তু সরকারের আশ্বাসের পরই আন্দোলন প্রত্যাহার করে নেন কুস্তিগীররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+