Brij Bhushan Sharan Singh: বিপাকে ব্রিজ ভূষণ, কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে কড়া নির্দেশ আদালতের

যৌন হেনস্থা কাণ্ডে বিপাকে ব্রিজ ভূষণ শরণ সিং। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতিকে সমন পাঠাল দিল্লি আদালত। আগামী ১৮ জুলাই ব্রিজ ভূষণকে হাজিরা দিতে বলা হয়েছে। শুক্রবার এই মামলার শুনানিতে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।

গত ১ জুলাই শুনানিতে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সাপ্লিমেনটারি চার্জশিট দেওয়ার জন্য দিল্লি পুলিশকে অতিরিক্ত সময় দেয় আদালত। শুক্রবার দিল্লির আদালতে ব্রিজ ভূষণ শরণ সিং মামলার শুনানি ছিল। সেখানে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে ব্রিজ ভূষণের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। কিন্তু এদিন হাজিরা দেওয়া ছাড়া কোনও‌ বড় নির্দেশ দেয়নি আদালত।

ব্রিজ

গত কয়েকমাস ধৱেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ব্রিজ ভূষণ শরণ সিং। চার কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে ভিডিও তথ্যপ্রমাণ পেশ করেছেন বলে জানা গিয়েছে। তাঁর শাস্তির দাবি জানিয়ে দেড় মাসের বেশি সময় ধরে রাস্তায় নেমে আন্দোলন করেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ার মতো দেশের প্রথম সারির কুস্তিগীররা।

গত ১৫ জুন পাতিয়ালা হাউস কোর্টে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ১০৮২ পাতার চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। ভারতীয় দ্বন্ডবিধির ৩৫৪, ৩৫৪এ,৩৫৪ডি ১০৯ এবং ৫০৬ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে।

ব্রিজ

এর আগে এক নাবালিকা সহ মোট ৭ কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এর মধ্যে এক নাবালিকা কুস্তিগির পরবর্তীতে নিজের বয়ান বদল করেন এবং দাবি করেন, ব্রিজভূষণ তাঁকে যৌন হেনস্থা করেননি। ফলে পকসো আইনের মামলা তাঁর বিরুদ্ধে প্রত্যাহার করে নেওয়া হয়। পকসো মামলা বাতিল করার ক্ষেত্রে ক্যান্সেলেশন রিপোর্ট পেশ করেছে দিল্লি পুলিশ। সেই রিপোর্ট ৫৫২ পাতার।

জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে প্রায় ১৮০ জনকে জেরা করে পুলিশ। তবে সমন পেয়েও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন বিজেপি সাংসদ। সাফ জানিয়ে দিয়েছেন, আদালতে হাজিরা দিতে তাঁর কোনও অসুবিধা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+