পাশে নেই প্রশাসন, চাপে পড়ে অযোধ্যায় ঘোষিত কর্মসূচি পিছিয়ে দিলেন ব্রিজ ভূষণ
চাপে পড়ে অযোধ্যায় মিছিল স্থগিত করে দিলেন ব্রিজ ভূষণ শরণ সিং। হিন্দুত্বের তাসকে অস্ত্র করেই সোমবার উত্তরপ্রদেশের মেগা র্যা লির ডাক দিয়েছিলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি। আগামী ৫ জুন অযোধ্যায় 'জন চেতনা মহা ব়্যালি' করার কথা ঘোষণা করেও পিছিয়ে গেলেন ব্রিজ ভূষণ। গোটা উত্তর ভারতকে তাঁর আয়োজিত মহা মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন বিজেপি সাংসদ।
শুক্রবার হঠাত করেই জানিয়েদিলেন 'জন চেতনা মহা ব়্যালি' কয়েকদিনের জন্য স্থগিত করা হচ্ছে। সূত্রের খবর, অযোধ্যা প্রসাশনের পক্ষ থেকে এই যাত্রার কোনও অনুমতি দেওয়া হয়নি। ফলে একপ্রকার বাধ্য হয়েই জন চেতনা যাত্রা স্থগিত রেখে দিলেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রচুর সাধু সন্ত এই মিছিলে অংশ নেবেন বলে দাবি করেছিলেন ব্রিজভূষণ। ব্রিজ ভূষণের এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট দল এবং যোগী সরকার কোনওভাবেই তাঁর পাশে নেই।
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দায়ের করা দুটি এফআইআর-এ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও ১৫টি যৌন হয়রানির ঘটনা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ১০টি অনুমতি ছাড়াই শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার মত গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে।


এরআগে পকসো আইনের অপব্যবহার করার মতো গুরুতর অভিযোগ তোলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ। সরকারকে এই আইন বদল করার জন্য চাপ দেওয়ার কথাও ঘোষণা করলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি।












Click it and Unblock the Notifications