প্রবল চাপে মুখ খুললেন, সাক্ষীদের অভিযোগ নিয়ে কী বললেন ব্রিজ ভূষণ?
ব্রিজ ভূষণ শরণ সিং। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে বর্তমানে সব থেকে আলোচিত নাম। খাতায় কলমে ভারতীয় কুস্তি ফেডারেশনের সর্বময় কর্তা। তার উপর কেন্দ্রের শাসক দল বিজেপির সাংসদ। কিন্তু তাঁর বিরুদ্ধে উঠেছে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ।
তাঁর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীররা।এমনকি সুপ্রিম কোর্ট এফআইআর নেওয়ার নির্দেশও দিয়েছে।ঘরে বাইরে প্রবল চাপের মুখে এই ক্রীড়া প্রশাসক।

ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে রয়েছেন ব্রিজ ভূষণ। মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নিয়ে ব্রিজ ভূষণ বলেন, 'সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে, বিষয়টি বিচারাধীন। আদালতই এই বিষয়ে যা বলার বলবে।'

VIDEO | "Why to speak when (the matter) is with Supreme Court? The matter is with Supreme Court now, let it decide," says Wrestling Federation of India (WFI) president and BJP MP Brij Bhushan Sharan Singh on sexual harassment charges against him. pic.twitter.com/kGnHRvsAoE
— Press Trust of India (@PTI_News) April 25, 2023
এই মুহুর্তে ক্ষমতাহীন ভারতের কুস্তি ফেডারেশন। সোমবার ক্রীড়ামন্ত্রকের তরফে চিঠি দিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থাকে কুস্তি ফেডারেশনে অ্যাড হক কমিটি গঠনের নির্দেশ জানানো হয়েছে। এই কমিটি দায়িত্ব নেওয়ার ৪৫দিনের মধ্যে ফেডারেশনের নির্বাচন করার নির্দেশও দেওয়া হয়েছে।ফলে আপাতত কুস্তি ফেডারেশনের কাজকর্মে অংশ নিতে পারবেন না ব্রিজভূষণ।
ভারতীয় কুস্তিগীরদের প্রতিবাদ ধর্না মঙ্গলবার তৃতীয় দিনে পড়ল। এদিন সকাল থেকেই প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হূডা কুস্তিগিরদের সঙ্গে দেখা করেন।

আগেই কুস্তিগীররা তাঁদের এই প্রতিবাদ অবস্থানে সমস্ত রাজনৈতিক দলগুলিকে স্বাগত জানিয়েছেন। সোমবার বজরং পুনিয়া জানিয়েছিলেন, 'এবার আমরা সব রাজনৈতিক দলকে স্বাগত জানাচ্ছি, আমাদের প্রতিবাদে অংশ হওয়ার জন্য। সেটা বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, আম আদমি পার্টি হতে পারে ,যে কোন রাজনৈতিক দলই এখানে আসতে পারে।'












Click it and Unblock the Notifications