Brij Bhushan Sharan Singh: ফের বিতর্কে ব্রিজ ভূষণ, কুস্তি কর্তার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য পেশ পুলিশের
এশিয়ান গেমসের মাঝপথেই ফের বিতর্কে ভারতীয় কুস্তি। আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ব্রিজ ভূষণ শরণ সিং। বেশ কিছুটা সময় যৌন নিগ্রহ কাণ্ড থিতিয়ে থাকলেও রবিবার ফের সংবাদ শিরোনামে উঠে এসেছে এই ঘটনা। দিল্লি পুলিশ ব্রিজ ভূষেণর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য পেশ করেছে। যা প্রবল অস্বস্তিতে ফেলেছে বিজেপি সাংসদকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা পুলিশ আদালতের কাছে মারাত্ম অভিযোগ এনেছে এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, তাদের কাছে যে প্রমাণ রয়েছে, তাতে স্পষ্ট সুযোগ পেলেই মহিলা কুস্তিগীরদের যৌনহেনস্থা করতেন।শুনানির সময়, দিল্লি পুলিশ যুক্তি দিয়েছিল যে ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য যে প্রমাণ মিলেছে তা যথেষ্ট।

দিল্লি পুলিশ আদালতে বলেছে যে 'নির্যাতিতা মেয়েটি কোনও প্রতিক্রিয়া দিয়েছে কি না তা প্রশ্ন নয়, প্রশ্ন হল তার প্রতি অবিচার করা হয়েছে কিনা? এই প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে, তাজিকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপের সময়ে আরেকটি একটি অভিযোগের উল্লেখ করে , পুলিশ বলেছে যে অন্য একজন মহিলা কুস্তিগীর দাবি করেছিলেন যে ব্রিজভূষণ শরণ সিং অনুমতি ছাড়াই তার শার্টটি উপরে তুলেছিলেন এবং তার পেটে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন।
চলতি বছরের জানুয়ারি মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে প্রথম ধর্নায় বসেন বেশ কয়েকজন বিখ্যাত খেলোয়াড়, তাঁদের মধ্যে অন্যতম. ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, সঙ্গীতা ফোগট এবং বজরং পুনিয়া। জানুয়ারিতে ধর্নার পরেই, প্রতিশ্রুতি দেওয়া হয়, ব্রিজভূষণের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কিন্তু মার্চ মাস পার হওয়ার পরেও সরকারের তরফে কোনও হেলদোল দেখা যায়নি।

চলতি বছরের এপ্রিল মাসে ফের ধর্না শুরু করেন কুস্তিগীরা। যা নিয়ে উত্তাল হয় গোটা দেশ। গত ২৮ এপ্রিল দিল্লি পুলিশ এই এফআইআর নথিভুক্ত করেছে। অভিযোগ, সাহায্যের বিনিময়ে যৌনতা দাবি করতেন ব্রিজ ভূষণ। ১০টি ক্ষেত্রে কুস্তিগিরদের অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ রয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে।এখন এই মামলার শুনানি হবে ৭ অক্টোবর।












Click it and Unblock the Notifications