Brij Bhushan Sharan Singh: আপাতত স্বস্তি ব্রিজ ভূষণের, মামলায় পুলিশকে কি নির্দেশ দিল আদালত?
ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জন্য অতিরিক্ত সময় পেল দিল্লি পুলিশ। শনিবার দিল্লির আদালতে ব্রিজ ভূষণ শরণ সিং মামলার শুনানি ছিল। কিন্তু এদিন কোনও বড় নির্দেশ দেয়নি আদালত। আগামী ৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছে দিল্লির অতিরিক্ত মুখ্য নগর দায়রা আদালত।
বিচারক হরজিত সিং যশপাল শনিবার শুনানিতে জানিয়েছেন, 'পুলিশের তদন্ত প্রক্রিয়া এখনও চলছে।বেশ কিছু ফরেন্সিক রিপোর্ট এবং কল রেকর্ডের পূর্ণাঙ্গ তথ্য এখনও না আসায় পুলিশকে সাপ্লিমেনটারি চার্জশিট জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া হল আদালতের পক্ষ থেকে। আগামী ৭ জুলাই পরবর্তী শুনানি।' বড় কোনও নির্দেশ আদালত না দেওয়ায় আপাতত স্বস্তিতে ব্রিজ ভূষণ।

গত ১৫ জুন পাতিয়ালা হাউস কোর্টে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ১০৮২ পাতার চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। ভারতীয় দ্বন্ডবিধির ৩৫৪, ৩৫৪এ,৩৫৪ডি ১০৯ এবং ৫০৬ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে।
এর আগে এক নাবালিকা সহ মোট ৭ কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এর মধ্যে এক নাবালিকা কুস্তিগির পরবর্তীতে নিজের বয়ান বদল করেন এবং দাবি করেন, ব্রিজভূষণ তাঁকে যৌন হেনস্থা করেননি। ফলে পকসো আইনের মামলা তাঁর বিরুদ্ধে প্রত্যাহার করে নেওয়া হয়। ২৮ এপ্রিল, ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছিল।

ভারতীয় কুস্তি ফেডারেশনে সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে দেড় মাসের বেশি সময় ধরে রাস্তায় নেমে আন্দোলন করেছিল দেশের প্রথম সারির কুস্তিগীররা। কিন্ত কয়েক সপ্তাহ আগেই সেই আন্দোলন প্রত্যাহর করে নেনন কুস্তিগীররা।
কয়েক সপ্তাহ আগে দেশের প্রথম সারির কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সমস্যার সমাধান করতে উদ্যোগী হন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। শেষ পর্যন্ত লড়াইয়ে ইতি টানলেন কুস্তিগীর, রাস্তায় নয় এবার লড়াই আইনি।

কুস্তিগীররা জানিয়েছিলেন ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাবেন। তবে এই লড়াই এবার চলবে আদালতে। তাঁরা আর রাস্তায় নেমে আন্দোলন করবেন না। ভারতীয় কুস্তি ফেডারশনের সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আগামী ১১ জুলাই এই নির্বাচন হতে পারে। তবে আইনি জটিলতা রয়েছে নির্বাচনের ক্ষেত্রে। ব্রিজ ভূষণ লড়বেন কিনা তা চূড়ান্ত নয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications