নারকো টেস্টে রাজি ব্রিজ ভূষণ, তবে কুস্তিগীরদের দিলেন পাল্টা শর্ত
এক মাস পূর্ণ হয়ে গেল ব্রিজ ভূষণ শরণ সিংয়ের শাস্তির দাবিতে কুস্তিগীরের ধরনা। তদন্তের স্বার্থে যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির নারকো টেস্টের দাবি জানিয়েছিলেন ব্রজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। এবার পাল্টা শর্ত দিয়ে নারকো টেস্টের দাবি মেনে নিলেন ব্রিজ ভূষণ শরণ সিং।
দিল্লি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ভারতীয় কুস্তি ফেডারেশেনর সর্বময় কর্তা।কিন্তু নিজেদের অবস্থানে অনড় রয়েছেন কুস্তিগীররা।

এবার পাল্টা চাল দিলেন অভিযুক্ত ব্রিজ ভূষণ। নারকো পরীক্ষায় বসার জন্য তিনি বিশেষ শর্তের কথা ঘোষণা করেছেন। শুধু তাঁর নয় নারকো পরীক্ষা করতে হবে অভিযোগকারী দুই কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ারও।
ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি নিজের সোশ্যাল সাইটে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, "আমি নারকো টেস্ট, পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর করাতে রাজি আছি।'
একইসঙ্গে ব্রিজ ভূষণ লিখেছেন, 'আমার একটি শর্ত আছে। এই পরীক্ষাগুলো করতে বসতে হবে ভিনেশ ফোটাগ এবং বজরং পুনিয়াকেও। যদি এই দুই কুস্তিগীর পরীক্ষা করাতে রাজি থাকেন, তবে সংবাদমাধ্যমকে ডাকুন ও ঘোষণা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পরীক্ষা করানোর জন্য আমি প্রস্তুত রয়েছি।'

কয়েকদি আগে যন্তর মন্তরে একটি সাংবাদিক সম্মেলন করেন আন্দোলনকারী কুস্তিগীররা। সেখানেই অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক বলেন, 'আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে নার্কো টেস্ট করানোর জন্য। আমরাও এই পরীক্ষার জন্য প্রস্তুত। তারপরই সত্য সামনে আসবে। কে দোষী কে নির্দোষ প্রমাণিত হয়ে যাবে।'

রবিবার ছিল খাপ মহাপঞ্চায়েত। এই সভাতেই আরও বৃহত্তর পর্যায়ে আন্দোলনকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সংসদ অভিযানের ডাক দিলেন কুস্তিগীররা। বজরং পুনিয়া বলেছেন, মঙ্গলবার যন্তর মন্তর থেকে মোমবাতি নিয়ে পদযাত্রা হবে ইন্ডিয়া গেট পর্যন্ত। পরে মহিলারা যাবেন সংসদ অভিযানে। সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ জানাই।' আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোদন করবেন নরেন্দ্র মোদী। সেই দিনই সংসদ ভবন অভিযান করতে পারেন কুস্তিগীররা।
WFI chief and BJP MP Brij Bhushan Sharan Singh says that he is ready for the polygraph test if the same test of wrestlers Vinesh Phogat and Bajrang Punia is also conducted along with his test. pic.twitter.com/P1YtJmzXFr
— ANI (@ANI) May 21, 2023
এদিকে হিন্দুত্বের তাসকে অস্ত্র করেই নয়া চাল চেলেছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি। আগামী ৫ জুন অযোদ্ধাতে 'জন চেতনা মহা র্যাশলির' ডাক দিয়েছেন ব্রিজ ভূষণ। গোটা উত্তর ভারতকে তাঁর আয়োজিত মহা মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন বিজেপি সাংসদ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications