Paris Olympics: প্রেমিকের সঙ্গে গেমস ভিলেজের বাইরে কাটালেন রাত, কড়া শাস্তি পেলেন ব্রাজিলের সাঁতারু

অলিম্পিক্স পৃখিবীর সেরা ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া পদক জয়ের স্বপ্ন দেখেন পৃথিবীর প্রত্যেক অ্যাথলিট। কিন্তু সেই অলিম্পিক্সের মঞ্চেই অনৈতিক কাজ করে বিড়াতিত হলেন ব্রাজিলের মহিলা সাঁতারু অ্যানা ক্যারোলিনা ভিয়েইরা। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে প্যারিস অলিম্পিক্সে। কিন্তু কি করেছেন তিনি? তুলে। ধরা এই প্রতিবেদনে।

শুক্রবার ব্রাজিলের এই রিলে দল প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। তার পর ভিলেজ ছাড়েন অ্যানা ক্যারোলিনা ভিয়েইরা এবং তাঁর সতীর্থেরা। কারও অনুমতি না নিয়েই গেমস ভিলেজের বাইরে যান তিনি। এমনকি রাতে ফেরেননি গেমস ভি‌লেজে। একটি রাত কাটিয়ে পরের দিনে সকালে গেমস ভিলেজে ফেরেন। এই ঘটনায় ক্ষুব্ধ আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি (আইওসি)।

Paris Olympics

একাধিক আমন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুনসারে, দলেরই এক সতীর্থের প্রেমের সম্পর্ক আছে ব্রাজিলিয়ান মহিলা সাঁতারু। একই দলে থাকা গ্যাব্রিয়েল সান্তোসের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ক্যারোলিনার। অলিম্পিক্সে অংশ নিতে গিয়ে দুজন মিলে বেরিয়েছিলেন ঘুরতে। দুজনেই কর্তৃপক্ষকে না জানিয়ে রাতে গেমস ভিলেজের বাইরে কাটিয়ে দেন তাঁরা। না জানিয়ে ঘুরতে বের হওয়ায় ক্যারোলিনা এবং সান্তোসের বেজায় অসন্তুষ্ট হয় ব্রাজিলের অলিম্পিক কর্তৃপক্ষ।

তাঁদের কাছে জবাব চাওয়া হলে ক্যারোলিনা কর্তৃপক্ষের সঙ্গে অপমানজনক এবং আপত্তিকর ভাষায় চেঁচামেচি করেছেন বলেও জানা যায়। ব্রাজিলিয়ান অলিম্পিক্স কমিটির ভাষায় তার আচরণ ছিল 'অসম্মানজনক এবং আগ্রাসী মনোভাবের।' বিষয়টি পছন্দ হয়নি তাদের। এরপরেই তাকে প্রতিযোগিতার জন্য নিষিদ্ধ করা হয়। ক্যারোলিনাকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ব্রাজিলের অলিম্পিক্স কমিটি।

ক্যারোলিনার ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্রাজিলের কোচ বলেন, 'আমরা এখানে ব্রাজিলের জন্য লড়তে এসেছি। কোনো ছুটিতে আসিনি। আমাদের ওপর ব্রাজিলের যে ২০ কোটি জনতা ট্যাক্স প্রদান করে তাদের দায়বদ্ধতা আছে। আমরা এখানে নিছক মজা করতে পারি না।'

এদিকে ক্যারোলিনাকে দেশে পাঠিয়ে দেয়া হলেও ক্ষমা চেয়ে পার পেয়েছেন তার প্রেমিক গ্যাব্রিয়েল সান্তোস। জিজ্ঞাসাবাদে নম্র থেকে ভুল স্বীকার করায় তাকে সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।

অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী কোনও খেলোয়াড় চাইলে গেমস ভিলেজের বাইরেও থাকতে পারেন। সে ক্ষেত্রে তাঁকে আগে বিষয়টি জানিয়ে অনুমতি নিতে হয়। যেমন নোভাক জকোভিচ দলের সঙ্গে গেমস ভিলেজে থাকছেন না। ফরাসি ওপেন খেলতে এলে যে হোটেলে থাকেন, সেখানে রয়েছেন সার্বিয়ান তারকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+