বিশ্বসেরা বক্সার মেওয়েদার পেলেন এই বেল্ট, জেনে নিন মনি-রত্ন খচিত এই বেল্টের কাহিনি
বক্সিং-এর ইতিহাসের অন্যতম 'মানি ফাইট'-এ জিতেছেন মেওয়েদার। ম্যাচের উত্তেজনার সঙ্গে পাল্লা দিতে সাধারণ সবুজ বেল্টের জায়গায়, ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল এক নতুন ধরনের বেল্ট তুলে দিয়েছে বিজয়ীর হাতে।
বক্সিং-এর ইতিহাসের অন্যতম 'মানি ফাইট'-এ জিতেছেন মেওয়েদার। ম্যাচের উত্তেজনার সঙ্গে পাল্লা দিতে সাধারণ সবুজ বেল্টের জায়গায়, ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল এক নতুন ধরনের বেল্ট তুলে দিয়েছে বিজয়ীর হাতে। সেই বেল্ট দামেও ছিল বেশ ভারি।
সূত্রের খবর, ওই বেল্টে ছিল, ৩৩৬০ টি হিরে, ৬০০ নীলকান্তমণি, ১৬০ টি পান্না, এবং প্রায় ৩.৩ পাউন্ডের ২৪ ক্যারাট সোনা। ইটালি থেকে আনা কুমীরের চামরায় তৈরি বেল্টে লেখা ছিল দুই প্রতিযোগীর নামও।

২০১৫-তে মেওয়েদারের সঙ্গে মেনি প্যাকুইয়ারের সঙ্গে লড়াইয়ের সময় প্রায় একই রকমের বন্দোবস্ত করেছিল ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল। তবে যেন সবদিক থেকে এগিয়ে ছিল এবারের বেল্টটি। ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট মারিকো সুলেইমান জানিয়েছেন, সাম্প্রতিককালে এটাই সব থেকে দামি বেল্ট। ডব্লুবিসি হিরো এবং ইউএফও হিরোর মধ্য়ে লড়াইকে সেলিব্রেট করতেই ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল এই মানি বেল্ট তৈরি করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মারিকো সুলেইমান ।
লাস ভেগাসের টি-মোবাইল এরিনার ম্যাচ জেতায় মানি বেল্ট গেল মেওয়েদারের হাতে। ম্যাচের দিন ঘোষণার পর সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণে দুই প্রতিযোগীই ঘুরেছেন বিশ্বজুড়ে। তাদের বক্তব্য রেখেছেন। তবে ম্য়াচ শেষের সঙ্গে বলা যেতে পারে, শেষ হয়েছে অর্থ যুদ্ধও। জুন মাসে দুজনের লড়াই ঘোষণার পর থেকেই চড়ছিল উত্তেজনার পারদ। আর ২৭ অগাস্ট লাস ভেগাসের টি-মোবাইল এরিনায় ১২ রাউন্ডের লড়াইয়ে জিতলেন মেওয়াদার। ম্য়াচের শেষে মেওয়েদার বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বিশ্বসেরা।

Here's the special 300-plus-jewel belt that @wbcmoro is offering to the @FloydMayweather @TheNotoriousMMA winner. pic.twitter.com/kDDDqkJfWr
— Lance Pugmire (@latimespugmire) August 23, 2017

Click it and Unblock the Notifications