এশিয়াডে সোনাজয়ী বক্সার অমিতের নাম অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ
এশিয়ান গেমস ও চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অমিত পানঘালের নাম অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করেছে ভারতের বক্সিং ফেডারেশন।
এশিয়ান গেমস ও চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অমিত পানঘালের নাম অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করেছে ভারতের বক্সিং ফেডারেশন। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ব্রোঞ্জজয়ী গৌরব বিধুরির নামও অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে হয়ে যাওয়া এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম সোনা জেতেন হরিয়ানার অমিত পানঘাল। প্রতিযোগিতার ৫২ কেজি বিভাগের ফাইনালে কোরিয়ার কিম ইন কিউকে ৪-১ পয়েন্টে হারান এই ভারতীয় বক্সার। উল্লেখ্য, ২০১৮-র এশিয়ান গেমসের ফাইনালে এই কিম ইন কিউকে হারিয়েই ভারতের হয়ে সোনা জিতেছিলেন অমিত। এর আগে একবার তাঁর নাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করা হলেও, ডোপ টেস্টে ধরা পড়ায় বাদ পড়েন। ওদিকে, অর্জুন পুরস্কারের জন্য গৌরব বিধুরির নামও দ্বিতীয়বার সুপারিশ করছে ভারতের বক্সিং ফেডারেশন।
অন্যদিকে, মহিলা বক্সিং কোচ শিব সিং ও সহকারি কোচ সন্ধ্যা গুরুংয়ের নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য সুপারিশ করেছে ফেডারেশন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications