Olympics 2024: তাপসীর জন্যই অলিম্পিক্সে হেরেছেন ব্যাডমিন্টন খেলোয়াড়রা, অভিনেত্রীকে আক্রমণের জবাব অনুরাগীদের
অলিম্পিক্সের উদ্বোধনের দিন থেকেই খবরে ঘোরাফেরা করছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। অভিনেত্রীর বর ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচ। তাই বরের সঙ্গে এবারের অলিম্পিক্স দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি।
সেই শুরুর দিন থেকে প্যারিসে রয়েছেন তিনি। ওপেনিং সেরিমনি দেখেছেন বরের সঙ্গে। প্যারিসের রাস্তায় বিভিন্ন স্টাইলে শাড়ি পরে ঘুরে বেরিয়েছেন তিনি। জন্মদিনও সেলিব্রেট করেছেন সেখানে। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই প্যারিসের আপডেট দিচ্ছেন অভিনেত্রী।

অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিযোগিতা করছেন চিরাগ শেট্টি এবং সত্বিক সাইরাজ রনকিরেড্ডি। দুজনেই প্রতিযোগিতা থেকে বেরিয়ে গিয়েছেন। তাঁদের কোচ ছিলেন অভিনেত্রী তাপসী পান্নুর স্বামী ম্যাথিয়াল বে। প্যারিস অলিম্পিক্স থেকে দুই ব্যাডমিন্টন খেলোয়াড়ের বেরিয়ে যাওয়ার পরেই বে কোচিং থেকে নিজের অবসর ঘোষণা করেন।
তারপরেই শুরু হয় অভিনেত্রীকে ট্রোলিং। কয়েকদিন আগে তাপসীকে দেখা গিয়েছিল গ্যালারকিতে বসে ভারতের পতাকা ওড়াতে। সেদিন তাঁর স্বামীকে তিনি সাপোর্ট করতে দেশের পতাকা নিয়ে হাজির হয়েছিলেন গ্যালারিতে। তাপসীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
তাপসীর সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একজন লিখেছিলেন এখন বোঝা যাচ্ছে কেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়রা হেরে গিয়েছিলেন। একের পর এক কুরুচিকর আক্রমণ করা হয়েছে তাপসীকে সেই ভিডিওতে। তার জবাব দিতে অভিনেত্রীকে কিছু লিখতে হয়নি। তাঁর আগেই তাঁর হয়ে ময়দানে নেমেছেন তাঁর অনুরাগীরা।
ট্রোলারদের যোগ্য জবাব দিয়ে তাপসীর অনুরাগীরা লিখেছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের পুরো খেলা কি সবাই দেখেছেন? আর স্বামীকে সমর্থন করাও কি এখন মেয়েদের অপরাধ? একের পর এক চোখা চোখা মন্তব্যে ট্রোলারদের যোগ্য জবাব দিয়েছেন তাপসী পান্নুর অনুরাগীরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications