(ছবি) পয়েন্ট হারাচ্ছে 'প্রদুনোভা', বড় ধাক্কা দীপা কর্মকারের জন্য!
বেঙ্গালুরু, ১৯ সেপ্টেম্বর : রিও অলিম্পিকে প্রদুনোভা ভল্টের জাদুতে ভারতের গর্ব হয়ে উঠেছেন দীপা কর্মকার। কেউ কেউ তো তাঁকে মিস প্রদুনোভা বলতেও শুরু করেছেন। এই বিপজ্জনক ভল্টের সুবাদেই অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করেছেন দীপা। তবে এবার কমতে চলেছে প্রদুনোভা ভল্টের পয়েন্ট, যা অবশ্যই দীপার কাছে বড় ধাক্কা।[শেষ হয়ে যাওয়া রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিততে পারেন দীপা কর্মকার?]
সমস্ত ভল্টের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট এতদিন ছিল প্রদুনোভা ভল্টের, যা হল ৭। ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক ফেডারেশন তথা IGF এর বিচারকরদের মতে এবার প্রদুনোভার পয়েন্ট কমে ৬.৪ হতে চলেছে। [রিও অলিম্পিক ২০১৬ : একটুর জন্য পদক হাতছাড়া, চতুর্থ স্থানে শেষ করলেন দীপা]

সবচেয়ে কঠিন ভল্ট
প্রদুনোভাকে সব ভল্টের মধ্যে সবচেয়ে কঠিন ভল্ট হিসাবে গণ্য করা হতো IGF-এর নিয়ম মেনেই। কিন্তু কোনও ভল্টের পয়েন্টই চিরকালীন নয়। ২-৩ বছর পরই প্রত্যেক ভল্টের পুনর্মূল্যায়ণ হয়। [পদক নেই , তবুও দীপায় গর্বিত তারকা থেকে আম জনতা...টুইটারে সুনামি!]

দীপার গুরু কি বলছেন?
দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দীপার জন্য নতুন ভল্ট আনার কথা ভাবছি। কিন্তু সেই ভোল্টও প্রদুনোভাকে কেন্দ্র করেই।" [(ছবি) অলিম্পিক ২০১৬ : রিও থেকে ফিরেই অন্য পরীক্ষা দীপা কর্মকারের!]

পরিকল্পনা
প্রদুনোভার পয়েন্ট কমা বড়সড় ধাক্কা দীপার। ঠিক কী স্ট্র্যাটেজি নিতে চলেছেন কোচ। বিশ্বেশ্বরবাবুর কথায়, আমাকে নতুন করে সব ভাবতে হবে, পরিকল্পনা করতে ও ছক কষতে হবে। কিছু অভিজ্ঞ জিমন্যাস্টের সঙ্গে আলোচনার কথা ভাবছি। তারপর সিদ্ধান্ত নেব।

প্রদুনোভায় ধাক্কা দীপার
বিশ্বেশ্বর নন্দী নিজে মেনে নিয়েছেন প্রদুনোভা ভল্টের পয়েন্ট কমাটা তার ছাত্রী দীপার জন্য বড় ধাক্কা। পয়েন্ট কমার হারটা অনেক। এখন ভল্ট থেকে ১৫ পয়েন্ট অর্জন করাটা দীপার পক্ষে কঠিন হয়ে যাবে।

বিশেষজ্ঞদের মতামত
মীনারা বেগম দেশের অভিজ্ঞ কোচদের মধ্যে অন্যতম। তাঁর মতেও দীপাকে নতুন ভল্টের কথা ভাবতেই হবে। তবে সেটা দীপার জন্য মোটেও সহজ কাজ হবে না। ভল্টে আরও দক্ষ হতে হবে দীপাকে।












Click it and Unblock the Notifications