Paris Paralympics: ভারতের প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি, উদ্বোধনী অনুষ্ঠানে কাদের হাতে থাকবে পতাকা?

প্যারিসে সদ্য শেষ হয়েছে অলিম্পিক্স। এবার শুরু হচ্ছে প্যারালিম্পিক্স। ২৮ অগাস্ট শুরু হয়ে চলবে সেপ্টেম্বরের ৮ তারিখ অবধি। এবার প্যারালিম্পিক্সে রেকর্ড সংখ্যক প্রতিযোগী পাঠাচ্ছে ভারত। উদ্বোধনী অনুষ্ঠানে কারা হবেন ভারতের পতাকা বাহক? চূড়ান্ত হয়ে গেল শুক্রবার।

প্যারিস প্যারালিম্পিক্সে ভাগ্যশ্রী যাদব এবং সুমিত আন্তিলকে ভারতের পতাকা বাহক হিসেবে মনোনীত করা হয়েছে। ভারত থেকে মোট ৮৪ জনের দল প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন । এটি ভারতের জন্য একটি বিশেষ মুহূর্তও চিহ্নিত করবে, কারণ এবার সর্ববৃহৎ দল নিয়ে প্যারালিম্পিক্সে অংশ নিচ্ছে ভারত, টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪। তিন বছরের মধ্যেই উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে সংখ্যায়।

Paris Paralympics

অলিম্পিক্সে পদক সংখ্যার নিরিখে ভারতের স্থান ছি‌ল ৭১ নম্বরে। এবার ভারত ৫টি ব্রোঞ্জ এবং ১টি রুপো জিতেছে। টোকিওতে সোনা জিতলেও এবার এবার কোনও সোনালি পদক ভারত জিততে পারেনি। এবার দেশ তাকিয়ে বিশেষভাবে সক্ষম অলিম্পিয়ানদের দিকে। ভারত এবার অংশ নেবে ১২টি ক্রীড়াক্ষেত্রে। ভারত এবার এক ডজন ক্রীড়াক্ষেত্রে নামবে পদকের লক্ষ্যে।

সুমিত এবং ভাগ্যশ্রী উভয়েই সফল প্যারা অ্যাথ‌লিট। মহারাষ্ট্র থেকে উঠে আসা ভাগ্যশ্রী যাদব আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করে গিয়েছেন। ভাগ্যশ্রী ২০২২ এশিয়ান প্যারা গেমসে শট পুট এফ৩৪ বিভাগে রুপোর পদক জিতেছিলেন এবং টোকিও প্যারালিম্পিক্সে সপ্তম স্থান অর্জন করেছিলেন। ২০১৭ সাল থেকে খেলাধুলায় অংশ নিতে শুরু করেন প্যারা অ্যাথলিট ভাগ্যশ্রী। বিশ্বকাপ এবং বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গেম সহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে পদক জিতেছেন। এবার লক্ষ্য প্যারিসে পদক জেতা।

জ্যাভলিন তারকা প্যারা-অ্যাথলিট সুমিত আন্তিল এফ৬৪ বিভাগে বিশ্ব রেকর্ডধারী। সুমিত টোকিও প্যারালিম্পিক্সে বিশ্বরেকর্ড করেছিলেন এবং স্বর্ণপদক জিতেছিলেন। সুমিত ২০২৩ সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আরও একটি সোনার পদক জেতেন এবং ২০২২ সালে এশিয়ান প্যারা গেমসে ৭৩.২৯ মিটারের একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েন।

আসন্ন প্যারালিম্পিক্সে, ভারত তিনটি নতুন খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। এগুলি হল প্যারা সাইক্লিং, প্যারা রোয়িং এবং দৃষ্টিহীনদের জুডো। ভারত মোট ১২টি খেলায় নিয়ে আসবে৷ প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়া এই ঘোষণা করেছেন। উল্লেখযোগ্যভাবে, মহিলা অংশগ্রহণকারীদের সংখ্যা টোকিওতে ছিল ১৪, প্যারিসে দ্বিগুণেরও বেশি হয়ে হয়েছে ৩২। টোকিওতে ১৯টি পদক জেতার পর, ভারত প্যারিসে সেই কৃতিত্বকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই নামবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+