প্রো কবাডিতে দাবাং দিল্লিকে দুরমুশ বেঙ্গালুরু বুলসের, রুদ্ধশ্বাস লড়াইয়ে ইউপি যোদ্ধাকে রুখল হরিয়ানা স্টিলার্স

প্রো কবাডি লিগে আজ সবচেয়ে বড় জয়টি ছিনিয়ে নিল বেঙ্গালুরু বুলস। তারই সুবাদে দাবাং দিল্লি কেসিকে তিনে নামিয়ে দুইয়ে উঠে এসেছে তারা। হরিয়ানা স্টিলার্স ও ইউপি যোদ্ধার মধ্যে অপর ম্যাচটিতেও রুদ্ধশ্বাস পরিসমাপ্তির সাক্ষী থাকলেন কবাডিপ্রেমীরা।

প্রো কবাডিতে দাবাং দিল্লিকে দুরমুশ বেঙ্গালুরু বুলসের, রুদ্ধশ্বাস লড়াই ইউপি যোদ্ধা ও হরিয়ানা স্টিলার্স ম্যাচেও

(ছবি- প্রো কবাডি টুইটার)

বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের শেরাটন গ্র্যান্ডে এদিনের ম্যাচের আগে দাবাং দিল্লি কেসি ছিল দ্বিতীয় স্থানে। জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাওয়ার হাতছানি ছিল। কিন্তু বেঙ্গালুরু বুলস এদিন দাঁড়াতেই দেয়নি দাবাং দিল্লিকে। ৬১-২২ ব্যবধানে তাদের হারিয়ে এবারের লিগে সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে বেঙ্গালুরু বুলস। রেইডার পবন শেরাওয়াত একাই নিশ্চিত করেন ২৭ পয়েন্ট। প্রো কবাডি সিজন ৮-এ এত বেশি রেইড পয়েন্ট এর আগে কেউ আদায় করে নিতে পারেননি।প্রতিপক্ষ দিল্লি দলগতভাবেও এত পয়েন্ট পায়নি, ফলে এটাও বলা যায় অধিনায়ক পবন একাই হারিয়ে দিয়েছেন দিল্লিকে। ভরতের ঝুলিতে গিয়েছে ৭, রঞ্জিত চন্দ্রন পেয়েছেন ৫ পয়েন্ট। দাবাং দিল্লির রেইডার আশু মালিক নিশ্চিত করেন ৬ পয়েন্ট।

প্রো কবাডিতে দাবাং দিল্লিকে দুরমুশ বেঙ্গালুরু বুলসের, রুদ্ধশ্বাস লড়াই ইউপি যোদ্ধা ও হরিয়ানা স্টিলার্স ম্যাচেও

এই ম্যাচের আগে হরিয়ানা স্টিলার্স রুখে দিয়েছে ইউপি যোদ্ধাকে। প্রথমার্ধের শেষে ইউপি যোদ্ধা ১৪-১৩ ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে একটা সময় ইউপি যোদ্ধা এগিয়ে যায় ৩০-২১-এ। কিন্তু এরপর দারুণভাবে কামব্যাক করে হরিয়ানা স্টিলার্স। শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে অল আউট নিশ্চিতও করে ফেলে। ফলে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়ায় ১। শেষ অবধি খেলা শেষ হয় ৩৬-৩৬ স্কোরে। ইউপি যোদ্ধার রেইডার সুরেন্দর গিল পেয়েছেন ১৪ পয়েন্ট, ফর্মে ফেরা প্রদীপ নারওয়াল ৬ পয়েন্ট নিশ্চিত করেন। হরিয়ানার অধিনায়ক তথা রেইডার বিকাশ কাণ্ডোলা একাই ১৭ পয়েন্ট নিশ্চিত করেন, মিতুর ঝুলিতে গিয়েছে ৬ পয়েন্ট।

বেঙ্গালুরু বুলস ৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রইল দ্বিতীয় স্থানে, পাটনা পাইরেটসের পরেই। পাটনার ৮ ম্যাচে রয়েছে ৩৪ পয়েন্ট। দাবাং দিল্লি কেসি টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হওয়ায় ৯ ম্যাচের শেষে তাদের পয়েন্ট ৩২। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ইউপি যোদ্ধা রয়েছে ষষ্ঠ স্থানে। হরিয়ানা স্টিলার্সেরও সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট, কিন্তু ইউপি যোদ্ধা ও এক ম্যাচ কম খেলা জয়পুর পিঙ্ক প্যান্থার্স হরিয়ানার চেয়ে এগিয়ে স্কোরপার্থক্যে। কাল বেঙ্গল ওয়ারিয়র্স খেলবে তামিল থালাইভাসের বিরুদ্ধে। অপর ম্যাচে ইউ মুম্বার সামনে পুনেরি পল্টন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+