Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রো কবাডিতে তেলুগু টাইটান্সকে হারিয়ে ফের শীর্ষে বেঙ্গালুরু বুলস, ইউপিকে হারাল হরিয়ানা

প্রো কবাডি লিগে তেলুগু টাইটান্সকে পরাস্ত করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফের দখল করল বেঙ্গালুরু বুলস। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের শেরাটন গ্র্যান্ডে এদিনের অপর ম্যাচে ইউপি যোদ্ধার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে হরিয়ানা স্টিলার্স।

প্রো কবাডিতে তেলুগু টাইটান্সকে হারিয়ে ফের শীর্ষে বেঙ্গালুরু বুলস, ইউপিকে হারাল হরিয়ানা

ইউপি যোদ্ধার বিরুদ্ধে বিরতিতে ১৫-১৪ ব্যবধানে এগিয়ে ছিল হরিয়ানা স্টিলার্স। দ্বিতীয়ার্ধের শুরুর কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বেড়ে হয় ২২-১৭। একটা সময় হরিয়ানা ২৯-২৪ ব্যবধানে এগিয়ে ছিল। সেখান থেকে দারুণ লড়াই চালিয়ে স্কোর ৩৫-৩৫ করে ফেলে ইউপি যোদ্ধা। কিন্তু হরিয়ানা স্টিলার্স শেষ লগ্নে ফাইনাল রেইড থেকে বোনাস পয়েন্ট আদায় করে নিয়ে ৩৬-৩৫ ব্যবধানে জয় নিশ্চিত করে। ইউপি যোদ্ধার রেইডার শ্রীকান্ত যাদব ১০ ও প্রদীপ নারওয়াল ৬ পয়েন্ট নিশ্চিত করেন। হরিয়ানা স্টিলার্সের অলরাউন্ডার রোহিত গুলিয়া সাত পয়েন্ট আদায় করেন। ৫ পয়েন্ট করে নিশ্চিত করেন রেইডার বিকাশ কান্ডোলা, ডিফেন্ডার জয়দীপ ও মোহিত এবং রেইডার বিনয়।

এদিনের অপর ম্যাচে বেঙ্গালুরু বুলস হারিয়েছে তেলুগু টাইটান্সকে। খেলার ফল ৩৬-৩১। বেঙ্গালুরু বুলসের অধিনায়ক তথা রেইডার পবন শেরাওয়াত একাই ১২ পয়েন্ট নিশ্চিত করেন। ভরতের ঝুলিতে গিয়েছে সাত পয়েন্ট। তেলুগু টাইটান্সের রেইডার অঙ্কিত বেনিওয়াল সাত পয়েন্ট আদায়ে সক্ষম হন।

১৪ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে প্রো কবাডির পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল বেঙ্গালুরু বুলস। ১৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইউপি যোদ্ধা রয়েছে চারে। ১৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে হরিয়ানা স্টিলার্স। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে একেবারে তলায় তেলুগু টাইটান্স। প্রো কবাডিতে কাল জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে নামবে বেঙ্গল ওয়ারিয়র্স। দুইয়ে থাকা দাবাং দিল্লি কেসি ফের শীর্ষে যাওয়ার লক্ষ্যে নামবে পুনেরি পল্টনের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+