ঘরের মাঠে দুর্দান্ত জয় পেয়ে প্রো কবাডি লিগ জমিয়ে দিল বেঙ্গালুরু বুলস
তামিল থালাইভাসকে হারিয়ে প্রো কবাডি লিগ তালিকার তিন নম্বরে উঠে এল বেঙ্গালুরু বুলস।
তামিল থালাইভাসকে হারিয়ে প্রো কবাডি লিগ তালিকার তিন নম্বরে উঠে এল বেঙ্গালুরু বুলস। চেনা দর্শকের সামনে রবিবারের ম্যাচ ছয় পয়েন্টের ব্যবধানে জিতে চ্যাম্পিয়নশিপ লড়াই জমিয়ে দিল বুলসরা। তবে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ায় ক্রীড়াপ্রেমীরা দুই দলের প্রশংসায় পঞ্চুমুখ।

শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রবিবারের দ্বিতীয় ম্যাচে তামিল থালাইভাসের মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু বুলস। ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে হোম টিম। মুহুর্মুহ রেইড, ট্যাকেল পয়েন্ট তুলে নিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দেন পবন কুমার, রোহিত কুমাররা। তবে বেঙ্গালুরুকে ভালো লড়াই দেয় রাহুল চৌধুরীর তামিল থালাইভাসও। ৩৩-২৭ পয়েন্টে ম্যাচের মীমাংসা হয়।
ম্যাচে ২২টি রেইড পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় বেঙ্গালুরু বুলস। ৮টি ট্যাকেল ও ২ অল আউট পয়েন্টও যায় তাদের ঝুলিতে। অন্যদিকে তামিল থালাইভাসের ভাগ্যে জোটে ১৪টি রেইড ও ১২টি ট্যাকেল পয়েন্ট।












Click it and Unblock the Notifications