Mehuli Ghosh: মেহুলি ঘোষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন, হাতের মুঠোয় প্যারিস অলিম্পিক্সে নামার ছাড়পত্র

Mehuli Ghosh: প্যারিসে অলিম্পিক্সের আসর বসছে আগামী বছর। আর সেখানেই পদকের লক্ষ্যে শ্যুটিং রেঞ্জে নামবেন হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ। আজারবাইজানের বাকুতে বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতলেন মেহুলি।

এই সাফল্যের সঙ্গে সঙ্গেই জয়দীপ কর্মকারের ছাত্রী পেয়ে গেলেন অলিম্পিক গেমসে নামার ছাড়পত্র। নিশ্চিতভাবেই যা বাংলা তথা দেশের ক্রীড়াক্ষেত্রে খুশির খবর।

মেহুলি ব্রোঞ্জ জিতে পেলেন প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র

বিশ্ব চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগে ২২ বছরের মেহুলির সঙ্গেই অংশ নিয়েছিলেন তিলোত্তমা সেন ও রমিতা। ১৮৯৫.৯ কম্বাইন্ড স্কোরের মাধ্যমে মেহুলিরা ১০ মিটার এয়ার রাইফেলে দলগত খেতাব জেতেন। চিন রুপো পেয়েছে ১৮৯৩.৭ স্কোর করায়। ব্রোঞ্জ জিতেছে জার্মানি।

অলিম্পিকে যোগ্যতা অর্জনের বিষয়টি ছিল ব্যক্তিগত বিভাগে। মেহুলি ফাইনালে ২২৯.৮ স্কোর করে পোডিয়াম ফিনিশ নিশ্চিত করেন। চিনের জিয়াইউ হান ২৫১.৪ ও ঝিলিন ওয়াং ২৫০.২ স্কোর করেন। এয়ার রাইফেলে এই তিন শ্যুটারই পেলেন অলিম্পিক শ্যুটিংয়ে অংশগ্রহণের ছাড়পত্র।

মেহুলি ব্রোঞ্জ জিতে পেলেন প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র

পুরুষদের শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে রুদ্রাক্ষ পাতিল, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে স্বপ্নিল কুসালে ও ট্র্যাপে ভাওনীশ মেন্ডিরাট্টা ইতিমধ্যেই অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ফেলেছেন। মেহুলি ব্রোঞ্জ জিতলেন বছর ১৫-র তিলোত্তমা সেনকে হারিয়ে। তিলোত্তমা চতুর্থ স্থান দখল করলেন ২০৮.৪ স্কোর করে। মেডেল রাউন্ডে যেতে না পারলেও তাঁর পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাইং রাউন্ডে ১৪০ জন শ্যুটারের মধ্যে মেহুলি ৬৩৪.৫ স্কোর করে শীর্ষে ছিলেন। সোনা জেতা হান ছিলেন তৃতীয় স্থানে (৬৩২.৩) ও রুপোজয়ী ওয়াং ছিলেন আটে (৬৩০.৮)। মেহুলি বলেন, ব্রোঞ্জ জিতে এবং অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র পেয়ে ভালো লাগছে। সাই, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, টপসের সহযোগিতা পেয়েছি, সকলের প্রতি কৃতজ্ঞতা।

আগামী দিনে দেশের জন্য আরও পদক জিতে সকলকে গর্বিত করাই লক্ষ্য মেহুলির। তিনি বলেন, ফাইনালের আগে খুবই উত্তেজিত ছিলাম এবং নার্ভাস লাগছিল। পদক জেতার পরেও নার্ভাস লাগছে। আমাদের মধ্যে ফারাক খুব কম ছিল। ফলে যেভাবে পারফর্ম করেছি তাতে সামগ্রিক ফলাফলে খুশি।

(ছবি- মেহুলি ঘোষের ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+