Ayhika Mukherjee: অলিম্পিক্সের মূল দলে ব্রাত্য বাংলার ঐহিকা, মণিকার নেতৃত্বাধীন টিটি টিম নিয়ে তীব্র বিতর্ক
মাত্র কয়েক মাস আগেই বিশ্বের এক নম্বর টেবল টেনিস তারকা চিনের সান ইয়েংসাকে হারিয়েছেন ঐহিকা মুখোপাধ্যায়। এশিয়াডে পদক প্রাপ্তি থেকে অর্জুন পুরস্কার বঙ্গ কন্যার ঝুলিতে একের পর এক সাফল্য। সম্প্রতি বিশ্ব টেবল টেনিসে বিশ্বের এক নম্বরকে হারিয়ে রীতিমতো নজর কেড়েছেন।তবু প্যারিস অলিম্পিক্সে ভারতীয় টিটির মূল দলে জায়গা হল না বঙ্গ কন্যার। রিজার্ভ দলেই জায়গা পেয়েছেন ঐহিকা।
কয়েকদিন আগেই ইতিহাস সৃষ্টি করেছেন মণিকা বাত্রা। বিশ্ব ক্রম তালিকায় প্রথম ২৫-এ স্থান করে নিয়েছেন। তাঁর নেতৃত্বেই খেলতে নামবে ভারতীয় মহিলা দল। এছাড়াও দলে আছেন সৃজা আকুলা, অর্চনা কামাথ। রিজার্ভ সদস্য হিসেবে প্যারিস যাবেন ঐহিকা। ভারতীয় পুরুষ টিটির পুরুষ অধিনায়ক শরথ কমল। তিনি ছাড়াও ছেলেদের দলে রয়েছেন হরমিত দেশাই ও মানব ঠক্কর। অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে খেলবেন মণিকা ও সৃজা।

ঐহিকার বিশ্ব ক্রম তালিকায় স্থান উপরের দিকে। তবুও তিনি কেন বাদ, এই নিয়ে বিতর্ক চরমে। দলের কোচ এস রামন জানিয়েছেন, আমি যে দল বাছাই করেছি, সেখানে সকলেই ভাল। আমি পারফরম্যান্স দেখেই দল বাছাই করা হয়েছে অলিম্পিক্সের জন্য। কিন্তু ঐহিকা কেন মূল দলে নেই কেন, সেই নিয়ে জবাবে পরিষ্কার করে জাতীয় কোচ কিছু জানাতে পারেননি।
পুরুষদের দল নিয়ে প্রশ্ন না উঠলেও মহিলাদের দল নিয়ে বিতর্ক হচ্ছে। যদি এই তিন খেলোয়াড়ের কেউ চোট পান বা অন্য কোনও কারণে খেলতে না পারেন তা হলে ঐহিকা খেলবেন। ফেডারেশনের যুক্তি, সিঙ্গলসে র্যাঙ্কিং। বিশ্ব স্তরে ঐহিকার (১৩৬) থেকে ৩৩ ধাপ এগিয়ে অর্চনা (১০৩)।
২০২৩ সালটা যেন এক লহমায় বদলে দিয়েছে ঐহিকা মুখোপাধ্যায়ের জীবনটাই। এশিয়াডে পদক প্রাপ্তি থেকে অর্জুন পুরস্কার বঙ্গ কন্যার ঝুলিতে একের পর এক সাফল্য। সম্প্রতি বিশ্ব টেবল টেনিসে বিশ্বের এক নম্বরকে হারিয়ে রীতিমতো নজর কেড়েছেন।
জাতীয় দলে বাংলার ক্রীড়াবিদদের বঞ্চনার কাহিনী নতুন কোও বিষয় নয়, সব খেলাতেই দেখা যায় এই ঘটনা। এবার ঐহিকার সঙ্গেও একই ঘটনা ঘটল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications