Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রো কবাডিতে বেঙ্গল ওয়ারিয়র্স-ইউ মুম্বা ম্যাচ টাই, দাবাং দিল্লি ছাড়াও ট্রিপল পাঙ্গায় জয় ইউপি যোদ্ধার

প্রো কবাডিতে আজ ছিল শনিবাসরীয় ট্রিপল পাঙ্গা। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের শেরাটন গ্র্যান্ডে এদিনের প্রথম ম্যাচে দাবাং দিল্লি কেসি হারিয়েছে হরিয়ানা স্টিলার্সকে। তেলুগু টাইটান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে ইউপি যোদ্ধা। বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ মুম্বা ম্যাচটি টাই হয়েছে।

দাবাং দিল্লি কেসি এদিন ২৮-২৫ ব্যবধানে হারিয়েছে হরিয়ানা স্টিলার্সকে। দিল্লির রেইডার বিজয় সবচেয়ে বেশি ১১ রেইড পয়েন্ট আদায় করেছেন। মনজিৎ চিল্লারের ঝুলিতে এসেছে তিনটি ট্যাকল পয়েন্ট। হরিয়ানা স্টিলার্সের সেরা রেইডার মিতু ৫-এর বেশি রেইড পয়েন্ট আদায় করতে পারেননি। ২টি ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেন ডিফেন্ডার সুরেন্দর নাডা।

প্রো কবাডিতে বেঙ্গল ওয়ারিয়র্স-ইউ মুম্বা টাই, দাবাং দিল্লি ছাড়াও ট্রিপল পাঙ্গায় জয় ইউপি যোদ্ধার

তেলুগু টাইটান্সকে ৩৯-৩৩ ব্যবধানে হারিয়ে দিয়ে প্রো কবাডি লিগের সিজন ৮-এ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে ইউপি যোদ্ধা। দলের জয়ে বড় অবদান রাখেন তারকা রেইডার প্রদীপ নারওয়াল। প্রদীপের সুপার টেনের পাশাপাশি অধিনায়র নীতেশ কুমার হাই ফাইভের মাধ্যমে ৭ ট্যাকল পয়েন্ট নিশ্চিত করেন। সুরেন্দর গিল ও শ্রীকান্ত যাদব ৭ পয়েন্ট করে আদায় করেন। বিরতিতে ১৯-১৪ ব্যবধানে এগিয়ে ছিল ইউপি যোদ্ধা।

বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ মুম্বাকে অবশ্য টাই ম্যাচেই সন্তুষ্ট থাকতে হয়েছে। বেঙ্গল ওয়ারিয়র্সের রেইডার তথা অধিনায়ক মনিন্দর সিং ১৭ পয়েন্ট নিশ্চিত করেন। ইউ মুম্বার রেইডার অভিষেক সিংয়ের সংগ্রহ ১৩ পয়েন্ট। পরিবর্ত হিসেবে নামা ডিফেন্ডার রাহুল শেঠপাল সাত পয়েন্ট পান। বেঙ্গল ওয়ারিয়র্সের দুই ডিফেন্ডার অমিত নিরওয়াল ও আবোজার মিঘানি তিন পয়েন্ট করে আদায় করতে সক্ষম হয়েছেন।

১০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু বুলস। সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট কম থাকায় দাবাং দিল্লি কেসি রয়েছে দুইয়ে। তিনে পাটনা পাইরেটস। চারে ইউপি যোদ্ধার ১০ ম্যাচে রয়েছে ২৮ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট হলেও স্কোরপার্থক্যে পিছিয়ে থাকায় ছয়ে ইউ মুম্বা। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বেঙ্গল ওয়ারিয়র্স রয়েছে আটে। হরিয়ানা স্টিলার্স ও তেলুগু টাইটান্স রয়েছে যথাক্রমে নবম ও দ্বাদশ স্থানে। কাল তামিল থালাইভাসের সামনে জয়পুর পিঙ্ক প্য়ান্থার্স। অপর ম্যাচে পাটনা পাইরেটস নামবে বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+