প্রো কবাডি লিগের ফাইনালে বেঙ্গল ওয়ারিয়র্স, প্রতিপক্ষ দুর্ধর্ষ দিল্লি
প্রো কবাডি লিগের ফাইনালে বেঙ্গল ওয়ারিয়র্স, প্রতিপক্ষ দুর্ধর্ষ দিল্লি
প্রো কবাডি লিগের সেমিফাইনালে ইউ মুম্বাকে মাত্র দুই পয়েন্টে হারিয়ে ফাইনালে পৌঁছোল বেঙ্গল ওয়ারিয়র্স। ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন ক্রীড়া প্রেমীরা। শনিবারের ফাইনালে দুর্ধর্ষ দাবাং দিল্লির মুখোমুখি হবে বেঙ্গল। সেই ম্যাচেও তুল্যমূল্য লড়াইয়ের আশা করছে ক্রীড়া মহল।

আহমেদাবাদের ইকেএ এরিনা-তে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ মুম্বা। ম্যাচে প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। শেষ মুহূর্তের দুর্দান্ত কিছু মুভ ও আল্ট্রা ডিফেন্সিভ স্ট্রাটেজিতে ম্যাচ জিতে নেয় বেঙ্গল ওয়ারিয়র্স। ৩৭-৩৫ পয়েন্টে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। তবে ইউ মুম্বার লড়াইকে কুর্নিশ জানিয়েছেন ক্রীড়া প্রেমীরা।
ম্যাচে ১৮টি রেইড পয়েন্ট অর্জন করেছে বেঙ্গল ওয়ারিয়র্স। ১টি সুপার রেইড, ১০টি ট্যাকেল, ৪টি অল আউট ও ৫টি অতিরিক্ত পয়েন্ট যায় জয়ী দলের ঝুলিতে। অন্যদিকে ইউ মুম্বা দখলে রাখে ২৩টি রেইড পয়েন্ট। একই সঙ্গে একটি সুপার রেইড, ৮টি ট্যাকেল, ২টি অল আউট ও ২টি অতিরিক্ত পয়েন্ট যায় পরাজিত দলের ঝুলিতে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications