হরিয়ানা স্টিলার্সের কাছে তিন পয়েন্টে হারল বেঙ্গল ওয়ারিয়র্স
হরিয়ানা স্টিলার্সের কাছে তিন পয়েন্টে হারল বেঙ্গল ওয়ারিয়র্স
প্রো কবাডি লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হরিয়ানা স্টিলার্সের কাছে মাত্র তিন পয়েন্টে হারল বেঙ্গল ওয়ারিয়র্স। তবে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচ দর্শক ও কবাডি ফ্যানদের জয় মন করেছে।

সোমবার নয়া দিল্লির থায়াগরাজ স্পোর্টস কমপ্লেক্সে প্রো কবাডির ষষ্ঠ লেগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে লিগ তালিকার ষষ্ঠ স্থানে থাকা হরিয়ানা স্টিলার্সের মুখোমুখি হয় থার্ড বয় বেঙ্গল ওয়ারিয়র্স। চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হতো হরিয়ানাকে। সেই মতো ম্যাচের প্রথম মিনিট থেকেই জয়ের জন্য ঝাঁপান বিকাশ, বিনয়, ধর্মরাজরা। তাঁদের ছেড়ে কথা বলতে রাজি ছিল না মনিন্দর সিং-র বেঙ্গলও। শেষ পর্যন্ত ৩৬-৩৩ পয়েন্টের ব্য়বধানে ম্যাচের ফয়সলা বোরোয়।
ম্যাচে ২৩টি রেইড পয়েন্ট অর্জন করে হরিয়ানা স্টিলার্স। পাশাপাশি ১টি সুপার রেইড, ৮টি ট্যাকেল ও ২টি অল আউট পয়েন্টও যায় জয়ী দলের ঝুলিতে। অন্যদিকে পরাজিত বেঙ্গল ওয়ারিয়র্সের ভাগ্যে জোটে ২৪টি রেইড, ১টি সুপার রেইড, ৫টি ট্যাকেল ও ২টি অল আউট পয়েন্ট।












Click it and Unblock the Notifications