প্রো কবাডি লিগে দুরন্ত জয় বেঙ্গল ওয়ারিয়র্সের, পরাজিত করল লিগ টপারকে
প্রো কবাডি লিগে দুরন্ত জয় বেঙ্গল ওয়ারিয়র্সের, পরাজিত করল লিগ টপারকে
বেঙ্গালুরুর কান্তিরাভা ইন্ডোর স্টেডিয়ামে প্রো কবাডি লিগের ম্যাচে বেঙ্গল ওয়ারিয়র্স ৩৫-৩০ ব্যবধানে পরাজিত করল ছন্দে থাকা দাবাং দিল্লি কে সি'কে। বেঙ্গল ওয়ারিয়র্সের হয়ে সর্বাধিক ১০ পয়েন্ট সংগ্রহ করেন দলের অধিনায়ক মনিন্দর সিং। ৬ পয়েন্ট পান রাইট কভারের ডিফেন্ডার ভৈভব গারজে। ৫ পয়েন্ট করে সংগ্রহ করেন গিরিশ মারুতি এবং পরিবর্ত খেলোয়াড় অজিঙ্ক কাপরে।

বেঙ্গল ওয়ারিয়র্সের অধিনায়কের মতো দাবাং দিল্লির অধিনায়ক নবীন কুমারও তাঁর দলের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী। দুই দলের অধিনায়কই এই ১০ পয়েন্ট করে পান। দিল্লির অপর রেডার আশু মালিক অর্জন করেন ৪ পয়েন্ট। তিন পয়েন্ট করে পান বৈশাল এবং মনজিৎ।
এ দিনের প্রথম খেলায় বেঙ্গালুরুর কান্তিরাভা ইন্ডোরে ইউ মুম্বা ৩৭-২৯ ব্যবধানে পরাজিত করে গাুজরাত জায়ান্টসকে। ইউ মুম্বার সিংহভাগ পয়েন্ট সংগ্রহ করেন দুই রেডার গুমান সিং এবং হায়দারআলি একারমি। গুজরাতের হয়ে একমাত্র নজরকাড়েন রেডার রাকেশ। তিনি ১২ পয়েন্ট অর্জন করেন। এ ছাড়া পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামা প্রতীক ধাইয়া অর্জন করেন ৫ পয়েন্ট।
এ দিন হারলেও ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দাবাং দিল্লি কে সি, ২১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। ২১ পয়েন্ট নিয়ে ইউ মুম্বা রয়েছে ষষ্ঠ স্থানে এবং ১৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে গুজরাত জায়ান্টস। ২৮ অক্টোবর প্রো কবাডি লিগের ম্যাচে মুখোমুখি হবে পাটনা পাইরেটস এবং ইউ পি যোদ্ধাস, হরিয়ানা স্টিলার্স এবং পুনেরি পলটন, তামিল থালাইভাস এবং জয়পুর পিঙ্ক প্যান্থার্স।












Click it and Unblock the Notifications