প্রো কবাডিতে তামিল থালাইভাসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল বেঙ্গল ওয়ারিয়র্স
প্রো কবাডিতে তামিল থালাইভাসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল বেঙ্গল ওয়ারিয়র্স
তামিল থালাইভাসকে ৯ পয়েন্টে হারিয়ে আবারও প্রো কবাডি লিগ তালিকার প্রথম তিনে উঠে এল বেঙ্গল ওয়ারিয়র্স। দুর্দান্ত রেইড, ট্যাকেল ও অল আউট পয়েন্ট অর্জন করে ক্রীড়া প্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন বেঙ্গল ওয়ারিয়র্সের খেলোয়াড়েরা।

নয়া দিল্লির থায়াগরাজ স্পোর্টস কমপ্লেক্সে বুধবারের প্রথম ম্য়াচে তামিল থালাইভাসের মুখোমুখি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়র্স। ম্যাচে প্রথম থেকেই প্রভাব বিস্তার করেন মনিন্দর সিং-রা। শুরু থেকে পয়েন্টের ব্যবধান বাড়াতে থাকা বেঙ্গল শেষ পর্যন্ত আর ধরতে পারেনি তামিলরা। ৩৫-২৬ পয়েন্টের ব্যবধানে এই কবাডি ম্যাচ জিতে বেঙ্গল ওয়ারিয়র্স।
ম্য়াচে ২১টি রেইড পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় বেঙ্গল ওয়ারিয়র্স। ১০টি ট্যাকেল ও ৪টি অল আউট পয়েন্টও যায় জয়ী দলের ঝুলিতে। অন্যদিকে তামিল থালাইভাস নিজেদের দখলে রাখে ২০টি রেইড ও ৬টি ট্যাকেল পয়েন্ট।












Click it and Unblock the Notifications