Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রো কবাডিতে দাবাং দিল্লি কেসিকে হারিয়ে চমক পুনেরি পল্টনের, জয়পুর বধ সেরে তিনে বাংলা

প্রো কবাডি লিগে আজ সবচেয়ে বড় চমকটি দিল পুনেরি পল্টন। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দাবাং দিল্লি কেসিকে হারিয়ে ১০-এ উঠে এলো পুনেরি পল্টন। এদিনের অপর ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। খেলার ফল ৪১-২২।

প্রো কবাডিতে দাবাং দিল্লির হার, জয়পুরকে হারিয়ে তিনে বাংলা

(ছবি- প্রো কবাডি টুইটার)

আজকের প্রথম ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারিয়ে দিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স। রেইডার মনিন্দর সিং নিজের দারুণ ফর্ম অব্যাহত রেখে ১৩ পয়েন্ট নিশ্চিত করেন। অলরাউন্ডার মহম্মদ নবিবক্সের ঝুলিতে গিয়েছে ৬ পয়েন্ট। জয়পুর পিঙ্ক প্যান্থার্সের রেইডার অর্জুন দেশওয়াল পান ১০ পয়েন্ট, রেইডার অমিত নাগর ৬ পয়েন্ট আদায় করেন।

এদিনের অপর ম্যাচে দাবাং দিল্লি কেসিকে ৪২-২৫ ব্যবধানে হারিয়ে দিয়েছে পুনেরি পল্টন। পুনেরি পল্টনের রেইডার মোহিত গোয়াত ১০, আসলাম ইমানদার ৮ ও অধিনায়ক তথা রেইডার নীতিন তোমর ৬ পয়েন্ট নিশ্চিত করেন। ডিফেন্ডার সোমবীর পেয়েছেন ৬ পয়েন্ট। দাবাং দিল্লির অলরাউন্ডার বিজয় ৮ ও রেইডার নীরজ নারওয়াল ৬ পয়েন্ট আদায় করতে সক্ষম হন।

আজ জিতলে প্রো কবাডির পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফের দখল করতে পারত দাবাং দিল্লি কেসি। কিন্তু হেরে যাওয়ার ফলে ১৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তারা রইল দ্বিতীয় স্থানে। যদিও ৪৬ পয়েন্টের অধিকারী বেঙ্গালুরু বুলস দাবাং দিল্লির চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। বেঙ্গল ওয়ারিয়র্স পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে। ১৪ ম্যাচে বেঙ্গল ওয়ারিয়র্সের ঝুলিতে এখন ৪১ পয়েন্ট। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে জয়পুর পিঙ্ক প্যান্থার্স অষ্টম ও ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে পুনেরি পল্টন। কাল হরিয়ানা স্টিলার্স খেলবে তেলুগু টাইটান্সের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+