টোকিও-র বিমান ধরবেন নৈহাটির সুতীর্থা, হেরেও যোগ্যতা অর্জন বাত্রার

টোকিও-র বিমান ধরবেন নৈহাটির সুতীর্থা, হেরেও যোগ্যতা অর্জন বাত্রার

২০২১-এর টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। অন্যদিকে হেরেও টোকিও-র বিমান ধরার ছাড়পত্র পেয়ে গেলেন ভারতীয় টেবিল টেনিসের আইকন মনিকা বাত্রাও। পুরুষদের বিভাগে ভারতের অচন্তা শরথ কমল এবং জি সাথিয়ানও তাঁদের সঙ্গে জাপানের পথে রওনা হবেন। এই সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।

টোকিও-র বিমান ধরবেন নৈহাটির সুতীর্থ, হেরেও যোগ্যতা অর্জন বাত্রার

কাতারের দোহায় চলতে থাকা এশিয়ান অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বদেশী তথা শীর্ষ সারির মনিকা বাত্রার বিরুদ্ধে মোকাবিলায় নেমেছিলেন ২৫ বছরের সুতীর্থা মুখোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধারেভারে এগিয়ে থাকা বাত্রাকে হারিয়েই দেন বাংলার মেয়ে। সেই সঙ্গে তিনি প্রথমবারের জন্য অলিম্পিকে খেলার যোগ্যতাও অর্জন করে ফেলেন। অন্যদিকে দোহা ইভেন্টে ক্রমতালিকার শীর্ষ স্থানের দ্বিতীয় প্লেসড খেলোয়াড় হওয়ার সুবাদে টোকিও-র বিমান ধরার ছাড়পত্র পেয়ে যান মনিকাও।

বয়স ভাঁড়ানোর অভিযোগ সুতীর্থাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন। হাল না ছেড়ে লড়াই করে নিজেকে প্রমাণ করেছিলেন নৈহাটির গর্ব। অদম্য জেদ এবং ইস্পাত কঠিন মানসিকতা নিয়ে একের পর এক বাধা অতিক্রম করেছন বাংলার টিটি তারকা। ২০১৮ সালের কমনওয়লেথ গেমসে সোনাজয়ী সুতীর্থা, অলিম্পিক থেকে দেশকে পদক এনে দিতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রীড়া মহল।

দোহায় চলতে থাকা অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম গেম ১১-৭ পয়েন্টে জেতেন মনিকা বাত্রা। দ্বিতীয় গেমেই ফিরে আসেন সুতীর্থা। ৭-১১ পয়েন্টে ওই গেম হারেন মনিকা। তৃতীয় গেম ১১-৪ পয়েন্টে জেতেন নৈহাটির তারকা। ১১-৪ পয়েন্টে চতুর্থ গেমের দখল নেন মনিকা। পরের দুটি গেম যথাক্রমে ১১-৫, ১১-৪ পয়েন্টে জিতে ম্যাচও কব্জা করে নেন সুতীর্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+