বঙ্গললনার বিশ্বজয়! শুটিং বিশ্বকাপে ইতিহাস গড়ে দেশকে উচ্চশিখরে তুললেন মেহুলি

মাত্র ১৭ বছর বয়সে শুটিংয়ের বিশ্ব-আসরে ইতিহাস গড়লেন বাংলার মেহুলি ঘোষ। প্রথমবার শুটিং বিশ্বকাপে নেমেই ব্রোঞ্জ জয় করলেন বঙ্গতনয়া।

বিশ্বের দরবারে ফের এক বঙ্গললনা দেশের মাথা উঁচু করে তুললেন। মাত্র ১৭ বছর বয়সে শুটিংয়ের বিশ্ব-আসরে ইতিহাস গড়লেন বাংলার মেহুলি ঘোষ। প্রথমবার শুটিং বিশ্বকাপে নেমেই ব্রোঞ্জ জয় করলেন বঙ্গতনয়া। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত কোচ জয়দীপ কর্মকার। মেহুলির তো বিশ্বাসই হচ্ছে না যে তিনি পদক জিতেছেন বিশ্বকাপের আসরে।

বঙ্গললনার বিশ্বজয়! শুটিং বিশ্বকাপে ইতিহাস গড়ে দেশকে উচ্চশিখরে তুললেন মেহুলি

শিষ্যার সাফল্যে কোচ জয়দীপ কর্মকার বলেন, 'মেহুলির এই জয় শুধু একটা পদকপ্রাপ্তিই নয়, এই জয়ে এক অনন্য নজির গড়ল মেহুলি। মাত্র ১৭ বছর বয়সে শুটিং বিশ্বকাপে অংশ নিয়ে এতবড় সাফল্য এর আগে কেউই দিতে পারেনি দেশকে। এদিন মেহুলি ছাড়াও ভারতের আরও দুই শুটার সাফল্যে এনে দিয়েছেন দেশকে।'

মেক্সিকোর গুয়াদালাহারাতে শুটিং বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে তৃতীয় স্থান পান মেহুলি। তাঁর অর্জিত পয়েন্ট ২২৮.৪। জুনিয়ার শুটার হিসেবে গতবছরই তিনি এশিয়া সেরার শিরোপা পেয়েছিলেন। তারপর বিশ্বকাপের সাফল্য তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গেল এদিন। সেইসঙ্গে দেশের মাথাও তিনি বিশ্বের দরবারে শিখরে তুলে ধরলেন।

🇷🇴 ROMANIA!!
🇨🇳 CHINA!!
🇮🇳 INDIA!!#ISSFWC pic.twitter.com/5TZudfnw10
— ISSF (@ISSF_Shooting) March 3, 2018

মেহুলি নিজেও বিশ্বাস করতে পারছেন না এই সাফল্যের কথা। নিতান্তই কমনওয়েলথ গেমসের প্রস্তুতিস্বরূপ তিনি বিশ্বমঞ্চে গিয়েছিলেন। কিন্তু সেখানে যে এই কীর্তি করে বসবেন মেহুলি, তা বিশ্বাস হচ্ছে না কোচ জয়দীপ কর্মকারেরও। প্রথমবার সিনিয়র ইভেন্টে নেমেই চমকপ্রদ সাফল্য ভারতের ক্রীড়াক্ষেত্রেও বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়।

জয়দীপ তো বলেই ফেললেন, মেহুলি বিশ্বকাপের আসরে অসাধ্য সাধন করেছে। প্রাথমিক লক্ষ্য ছিল ৩০ জনের মধ্যে থাকা। কিন্তু মেহুলি শেষ করেছে তিন নম্বর স্থানে। আর একটু হলেই বাংলার বিস্ময় কিশোরী তাবড় খেলোয়াড়দের হারিয়ে স্বর্ণপদকও লাভ করে নিতে পারতেন।

After winning 8 gold medals in national shooting championship #MehuliGhosh bags bronze in her maiden @ISSF_Shooting World Cup.
Congrats Mehuli Ghosh to become India’s newest shooting star!🏆#SundayMorning #SundayMotivation pic.twitter.com/CsCtD9jESn
— Geetika Swami (@SwamiGeetika) March 4, 2018

শুটিং বিশ্বকাপের প্রথম দিনটিই ভারতের পক্ষে দারুন গেল। শুধু মেহুলিই নন, ছ-জন শুটারের মধ্যে তিনজন পদক পেলেন. পুরুষদের এয়ার পিস্তলে সোনা জেতেন শাহদার রিজভি। তিনিও নয়া নজির গড়েন ২৪২.৩ পয়েন্ট অর্জন করেন। ২১৯ পয়েন্ট নিয়ে এই বিভাগেই ব্রোঞ্জ জিতেছেন জিতু রাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+