লিগের ম্যাচে হার বাংলার, দুরন্ত লড়েও পয়েন্ট ভাগাভাগি করল দিল্লি, বড় ব্যবধানে জয় পাটনা পাইরেটসের
লিগের ম্যাচ হার বাংলার, দুরন্ত লড়েও পয়েন্ট ভাগাভাগি করল দিল্লি, বড় ব্যবধানে জয় পাটনা পাইরেটসের
শুক্রবার প্রো কবাডি লিগের ম্যাচে হরিয়না স্টিলার্সের বিরুদ্ধে পরাজিত বেঙ্গল ওয়ারিয়র্স। বেঙ্গালুরুর শেরাটান গ্র্য়ান্ড বাংলার ফ্রাঞ্চাইজি দলটিকে ৪৬-২৯ ব্যবধানে পরাজিত করে হরিয়ানা। হরিয়ানার হয়ে সর্বোচ্চ দশ পয়েন্ট অর্জন করেন বিকাশ কান্ডোলা। আট পয়েন্ট সংগ্রহ করেন বিনয়। অপর রেডার আশিস সংগ্রহ করেন ৬ পয়েন্ট।

বাংলার হয়ে সর্বোচ্চ ১৩ পয়েন্ট অর্জন করেন অধিনায়ক মনিন্দর সিং। মহম্মদ নবীবক্স এবং রান সিং এই দুই অলরাউন্ডার চার পয়েন্ট করে সংগ্রহ করেন।
এ দিনের অপর খেলায় পাটনা পাইরেটস ৪৩-২৩ ব্যবধানে পরাজিত করে গুজরাত জায়েন্টসকে।
পাটনার হয়ে সর্বোচ্চ ১১ পয়েন্ট সংগ্রহ করেন রেডার গুমান সিং। অলরাউন্ডার মহম্মদরেজা চিয়ানি সংগ্রহ করেন আট পয়েন্ট। সচিন সংগ্রহ করেন ছয় পয়েন্ট। অপর দিকে, গুজরাতের হয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট সর্বোচ্চ করে মহেন্দ্র রাজপুত। প্রদীপ কুমার অর্জন করেন ৪ পয়েন্ট।
এই দিনের অপর খেলায় ড্র হয় দিল্লি দাবং কেসি বনাম বেঙ্গালুরু বুলস ম্যাচ। দুই দলই ৩৬ পয়েন্ট করে অর্জন করেন। বেঙ্গালুরু বুলসের হয়ে ১৭ পয়েন্ট অর্জন করেন পবন শেরাওয়াত। অপর রেডার ভরত অর্জন করেন চার পয়েন্ট।
পক্ষান্তরে দিল্লির রেডার নবীন কুমার অর্জন করেন ১৩ পয়েন্ট। ৪ পয়েন্ট করে সংগ্রহ করেন বিজয়, সন্দীপ নারওয়াল এবং যোগিন্দর নারওয়াল। ৩ পয়েন্ট অর্জন করেন মঞ্জিত চিল্লার। ড্র করলেও লিগ টেবলের শীর্ষে রইল দিল্লি। দুরন্ত জয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল পাটনা পাইরেটস। ম্যাচ হেরে দশ নম্বরে রয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স।












Click it and Unblock the Notifications