Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্য সরকারের তিরন্দাজি আকাদেমির গর্ব জুয়েল, এশীয় যুব আর্চারির ভারতীয় দলে জায়গা করে নিলেন

Bengal Archery Academy: ঝাড়গ্রামে রয়েছে রাজ্য সরকারের তিরন্দাজি আকাদেমি। সেই বেঙ্গল আর্চারি আকাদেমির ছাত্র জুয়েল সরকার জায়গা করে নিলেন ভারতীয় দলে।

জুয়েল অংশ নেবেন এশীয় যুব তিরন্দাজি প্রতিযোগিতায়। আজ এ খবর জানিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস।

Bengal Archery Academy

প্যারিস অলিম্পিক্সে বাংলার মেয়ে অঙ্কিতা ভকত অংশ নিয়েছিলেন। জাগিয়েছিলেন পদকের আশা। কিন্তু অঙ্কিতা এ রাজ্যের মেয়ে হলেও তিনি প্রশিক্ষণ নেন জামশেদপুরে টাটা আর্চারি আকাদেমিতে। বাংলার হয়ে প্রতিনিধিত্বও করেন না স্বাভাবিকভাবেই।

বাংলার তিরন্দাজি যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ঝাড়গ্রামে তিরন্দাজি আকাদেমি গড়ে রাজ্য সরকার। তৃণমূলস্তর থেকে প্রতিভা তুলে এনে তাঁদের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়। এশীয় যুব তিরন্দাজির আসর বসছে চাইনিজ তাইপেতে। ২৬ সেপ্টেম্বর থেকে অক্টোবরের ৪ তারিখ অবধি চলবে এই প্রতিযোগিতা।

ভারতীয় দলে জুয়েল জায়গা করে নিলেন সিলেকশন ট্রায়ালে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। তাঁর দক্ষতা ও ডেডিকেশনের সুফল হিসেবেই। ঝাড়গ্রামে রাজ্য সরকারের আকাদেমিতে আন্তর্জাতিক স্তরের প্রশিক্ষণের বন্দোবস্ত রয়েছে বলে জানা যাচ্ছে। তিরন্দাজদের ট্রেনিং ও মেন্টরিংয়ের মাধ্যমে সাফল্যের দিশা দেখাতেই এই উদ্যোগ।

রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, জুয়েলের ভারতীয় দলে সুযোগ পাওয়া আকাদেমির কাছে গর্বের। আমরা নিশ্চিত এশীয় যুব তিরন্দাজিতে নিজের পারফরম্যান্সের মাধ্যমে জুয়েল বাংলা তথা গোটা দেশকে গর্বিত করবেন সাফল্য সুনিশ্চিত করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+