Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেলজিয়ামের বিরুদ্ধে দুর্ধর্ষ লড়াই ভারতের, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ অমীমাংসিত

শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও বেলজিয়াম। বেলজিয়ামকে হারালেই ভারত সরসরি কোয়ার্টার ফাইনালে পোঁছতে পারত। কিন্তু শেষ রক্ষা হল না।

শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও বেলজিয়াম। বেলজিয়ামকে হারালেই ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে পোঁছতে পারত। কিন্তু শেষ রক্ষা হল না। ম্যাচ শেষের চার মিনিট আগে গোল করে ভারতের আশায় জল ঢেলে দিলেন বেলজিয়ানরা। ফলে দুই দলকেই শেষ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে সরাসরি কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য।

বেলজিয়ামের বিরুদ্ধে দুর্ধর্ষ লড়াই ভারতের, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ অমীমাংসিত

এদিন পিছিয়ে পড়েও ভারত লড়াইয়ে ফিরে আসে। শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়েও ছিল ম্যাচ শেষের চার মিনিট আগে পর্যন্ত। ফলে ভারত কোয়ার্টার ফাইনাল থেকে মাত্র চার মিনিট দূরে ছিল। কিন্তু এ ম্যাচে ক্রস ওভারের ঝক্কি এড়াতে পারল না ভারত। এখন কানাডা ম্যাচের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে।

হরেন্দ্র সিংয়ের ছেলেরা এদিন দারুন লড়াই উপহার দেন। পুল সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারত দারুনভাবে লড়াইয়ে ফিরে আসে। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি গোলে সমতা ফেরায়। তারপর চতুর্থ কোয়ার্টারের প্রথমেই গোল করে এগিয়ে যায় ২-১। ম্যাচ শেষেউ মাত্র চার মিনিট আগে গোল শোধ করে দেয় বেলজিয়াম।

১৬ দলের হকি বিশ্বকাপে গ্রুপের শীর্ষে থাকা চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। এছাড়া প্রতিটি গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় দলকে ক্রস-ওভারের ধাপ খেলে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হবে। এই কারণে ভারতীয় কোচ বেলজিয়ামের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ যেকোনও মূল্যে জিততে চেয়েছিলেন।

উল্লেখ্য, পুল সি-তে ভারত তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫-০-তে জয় পেয়েছে। অন্যদিকে, বেলজিয়াম তাদের প্রথম ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়েছে। এখন দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। বেলজিয়াম খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর ভারত খেলবে কানাডার বিরুদ্ধে। এই মুহূর্তে ভারত ও বেলজিয়ামের পয়েন্ট সমান। গোল পার্থক্যে ভারত শীর্ষস্থানে রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+