নিজেকেই নিজে হারালাম - বিশ্বকাপে রেকর্ড গড়লেন অপূর্বী! সোনার পদক উৎসর্গ শহিদদের
আইএসএসএফ বিশ্বকাপ ২০১৯-এ স্বর্ণপদক জেতার পর ভারতীয় শ্যুটার অপূর্বী চান্ডেলার প্রতিক্রিয়া।
এক অর্থে নিজেকেই নিজে হারালেন - নয়া দিল্লিতে আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতে এমনটাই জানালেন ভারতীয় শ্যুটার অপূর্বী চান্ডেলা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে তিনি শুধু স্বর্ণপদকই জেতেননি, সেই সঙ্গে মোট ২৫২.৯ পয়েন্ট স্কোর করে ভেঙে দিয়েছেন বিশ্বরেকর্ডও। তিনি জানিয়েছেন, কখনই হার না মানা মনোভাবেরই ফসল এই জয়।

সোনা জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বরেকর্ডের মালিক বলেছেন, তাঁর যাত্রাটা সহজ ছিল না। কিন্তু কঠিন সময়েও তিনি অনুশীলনে কখনই ফাঁকি দেননি। সেই সঙ্গে গত মাসে অস্ট্রিয়াতে এক প্রতিযোগিতায় সোনা জেতার ফলে তাঁর আত্মবিশ্বাসেও খামতি ছিল না। তিনি জানিয়েছেন বিশ্বকাপে এই আত্মবিশ্বাসকে নিজের শক্তিতে পরিণত করতে পেরেছেন।
চুড়ান্ত পর্য়ায়ে পারফরম্যান্সের নিরিখে এই সোনা জয়কেই সবার আগে রেখেছেন তিনি। তিনি জানিয়েছেন বিশ্বকাপের পারফরম্যান্স তিনি ২০২০ টোকিও অলিম্পিকেও ধরে রাখতে চান।
এই স্বর্ণপদক তিনি পুলওয়ামার শহিদদের উৎসর্গ করেছেন। জানিয়েছেন, এই ঘটনা তাঁকে অত্যন্ত ব্যথিত করেছে। সেই সঙ্গে পাকিস্তানি শ্যুটারদের ভিসা না দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দেশের ক্রীড়াবিদ হিসেবে তাকে তিনি সমর্থন করছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications