একের পর এক পদক জিতেই চলেছেন ভারতীয় কুস্তির পোস্টার বয় বজরঙ্গ পুনিয়া
একের পর এক পদক জিতেই চলেছেন ভারতীয় কুস্তির পোস্টার বয় বজরঙ্গ পুনিয়া
তিনিই বর্তমানে ভারতীয় কুস্তির পোস্টার বয়, তা প্রমাণ করেই চলেছেন বজরঙ্গ পুনিয়া। একটি সোনা সহ বছরের চতুর্থ পদক জিতে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষদের মনে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছেন হরিয়ানার এই কুস্তিগীর।

১৪ সেপ্টেম্বর থেকে কাজাখস্তানে বসছে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আসর। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে একের পর এক পদক জিতেই চলেছেন পুনিয়া। ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জেতা বজরঙ্গ, চলতি বছরেই রাশিয়ার আলি আলিয়েভ, বুলগেরিয়ার ডান কোলোভ টুর্নামেন্ট ও চিনের এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ভারতের মুখ উজ্জ্বল করেন।
শনিবার জর্জিয়ার বিলিসি গ্র্য়ান্ড প্রিক্সের ৬৫ কেজির ফাইনালে ইরানের পেজমান বিয়াবানিকে ২-০ ব্যবধানে হারান বজরঙ্গ পুনিয়া। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আগে এই জয় তাঁর মনে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে স্বীকার করেছেন ভারতীয় কুস্তিগীর।












Click it and Unblock the Notifications