Bajrang Punia: সংকটে ভারতীয় কুস্তি, দুয়ারে অলিম্পিক, ক্রীড়া মন্ত্রকের কাছে বিশেষ আবেদন করলেন বজরং পুনিয়া
২০২৩ সালে বছরভর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ভারতীয় কুস্তু। ব্রিজভূষণ ইস্যু দিয়ে যার সূচনা হয়েছিল, বছর শেষে নির্বাচন হলেও সংকট কাটেনি ভারতীয় কুস্তিতে। নির্বাচিত কমিটি ভেঙে নতুন অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে। ব্রিজভূষণের বাড়ি থেকে স্থানান্তরিত করা হয়েছে কার্যালয়। কিন্ত এই প্রশাসনিক জটিলতায় অন্ধকারে ভারতীয় কুস্তি।
একদিন পরই ক্যালেন্ডারের পাতা পৌঁছে যাবে ২০২৪ সালে। আগামী বছরে অনুষ্ঠিত হবে অলিম্পিক। প্যারিস অলিম্পিকের কথা মাথায় রেখে এবার ক্রীড়া মন্ত্রকের কাছে বিশেষ আবেদন জানালেন বজরং পুনিয়া। অলিম্পিকের কথা মাথায় রেখেই ক্রীড়া মন্ত্রকের কাছে কুস্তির কার্যক্রম দ্রুত শুরু করার আবেদন জানালেন বজরং পুনিয়া।

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'আমি ক্রীড়া মন্ত্রকের কাছে অনুরোধ করছি দ্রুত কুস্তির কার্যকলাপ শুরু করুন যাতে ভবিষ্যতের কুস্তিগীররা সুরক্ষিত থাকেন।' কুস্তি নিয়ে আন্দোলনের পুরোভাগে ছিলেন বজরং পুনিয়া। নির্বাচনে সঞ্জয় সিং জেতার পর নিজের পদ্ম সম্মান ফিরিয়ে দেওয়ার কথাও ঘোষণা করে।
এদিকে কুস্তি ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করার জন্য গত বুধবার আইওএ সভাপতি পিটি ঊষা তিন সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করার ঘোষণা করেন তিন সদস্যের এই কমিটিতে আছেন উশু সংস্থার সভাপতি ভূপিন্দর সিংহ বাজওয়া , প্রাক্তন হকি খেলোয়াড় এমএম সোমায়া, প্রাক্তন শাটলার মঞ্জুষা কানওয়ার। এই কমিটি গঠনের পরই প্রশ্ন উঠছে কুস্তি ফেডারেশেন কেন নেই কোনও প্রাক্তন কুস্তিগীর?
पिछले कई महीना से कुश्ती का कामकाज ठप है. न कोई नेशनल हुआ है और न ही खिलाड़ियों को तैयार करने के लिए कैम्प लगे हैं. 7 महीने बाद ओलंपिक खेल भी हैं लेकिन कोई भी ओलंपिक के लिए गंभीर नहीं दिख रहा जबकि पिछले चार ओलंपिक्स में कुश्ती ने लगातार चार मेडल दिए हैं.
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) December 30, 2023
खेल मंत्रालय से निवेदन…
অন্যদিকে শুক্রবারই ব্রিজভূষণের বাড়ি থেকে সরে গিয়েছে কুস্তির অফিস। এতদিন বিজেপি সাংসদ তথা প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িই ছিল কুস্তি ফেডারেশনের অফিস নবনির্বাচিত পদাধিকারীদের সাসপেন্ড করার পাশাপাশি ব্রিজভূষণের বাড়ি থেকে কাজকর্ম চালানো নিয়েও অসন্তোষ প্রকাশ করে ক্রীড়ামন্ত্রক। প্রাক্তন পদাধিকারীদের বাড়িতে দফতর রাখা ক্রীড়া বিধির বিরোধী। ফলে নতুন জায়গায় স্থানান্তরিত করা হল কুস্তি ফেডারেশনের অফিস।












Click it and Unblock the Notifications