Bajrang Punia: ভিনেশকে স্বাগত জানাতে এসে বিরাট বিতর্কে বজরং, তীব্র সমালোচনা মুখে পড়লেন তারকা কুস্তিগীর
বিতর্ককে সঙ্গী করেই দেশে ফিরেছেন ভিনেশ ফোগাট। শনিবার রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিনেশকে ঘিরে মানুষের উৎসহ ছিল চোখে পড়ার মতোই। সতীর্থ কুস্তিগীর সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াও ভিনেশকে স্বাগত জানাতে এসেছিলেন। কিন্তু সতীর্থের পাশে দাঁড়াতে গিয়ে নিজেই বিতর্কে জড়ালেন বজরং পুনিয়া।
গত ১ বছর ধরেই কুস্তিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন তিন পালোয়ান। বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগাট। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব হয়েছিলেন এই তিন কুস্তিগীর, এই তিনজনই ছিলেন মূলত আন্দোলনের মুখ। এরমধ্যে ভিনেশ ফোগাট অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন।

এরপর একটি গাড়িতে তোলা হয় তাঁকে। সেই গাড়িতে সতীর্থদের সঙ্গে রাজধানীর রাস্তায় পরিক্রমণ করেন ভিনেশ। কিন্তু এই গাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে। গাড়ির সামনে ভিনেশকে স্বাগত জানাতে একটি ফ্লেক্স লাগানো ছিল, সেই ফ্লেক্সে ছিল জাতীয় পতাকাও। কিন্ত অতি উৎসাহে গাড়ির সামনে থাকা সেই ফ্লেক্সের উপর দাঁড়িয়ে পড়েন বজরং।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ির ভিতরে দাঁড়িয়েছেন সাক্ষী এবং ভিনেশ। সামনে বনেটে দাঁড়িয়েছিলেন বজরং, তাঁর পায়ের নীচে ছিল জাতীয় পতাকা। সংবাদ মাধ্যমের বুমগুলো তিনি এগিয়ে দেন ভিনেশের দিকে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, নেটিজেনরা ভারতীয় পতাকার অসম্মান করার জন্য ভারতীয় কুস্তিগীরের তীব্র সমালোচনা করেছেন। তবে এই ঘটনা একেবারেই অনিচ্ছাকৃত হতে পারে কারণ বজরং ভিড় এবং মিডিয়া পরিচালনায় ব্যস্ত ছিলেন। তবে, নেটিজেনরা ভারতের জাতীয় পতাকার প্রতি অসম্মানজনক কাজ বলে মনে করে অলিম্পিক্সে পদকজয়ীর তীব্র সমালোচনা করেছেন।
So @BajrangPunia standing on ‘Tiranga’
— BALA (@erbmjha) August 17, 2024
Fun fact you can’t criticise him because he has represented India in olympic games so he has freedom to do all this. pic.twitter.com/FNDniKuyXI
অলিম্পিক্সে পদকজয়ী ক্রীড়াবিদের এমন কর্মকাণ্ডে ক্ষোভের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও প্রতিবেদন প্রকাশ করার সময় পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি বজরং নিজে।
প্যারিস অলিম্পিক্সে একের পর এক প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়ে পদকও নিেশ্চিত করেন ভিনেশ। কিন্তু বিধি বাম। ফাইনাল ম্যাচের দিন সকালে জানা যায় শরীরের নির্ধারিত ওজনের থেকে কিছুটা বেশি ওজন আছে ভিনেশের। ফলে তাঁকে বাতিল করা হয় টুর্নামেন্ট থেকে।












Click it and Unblock the Notifications