Bajrang Punia: ‘ব্রিজভূষণের মানসিকতা সকলের সামনে চলে এসেছে’, প্রাক্তন কুস্তি কর্তাকে আক্রমণ বজরংয়ের
ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া কংগ্রেস দলে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত ১ বছরের বেশি সময় ধরেই ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে অন্যতম মুখ ছিলেন এই দুই তারকা কুস্তিগীর। অবশেষে তাঁরা হরিয়ানা বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু কংগ্রেসে যোগদানের পরই ভিনেশকে কড়া আক্রমণ করেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি। শনিবার সকালে ব্রিজভূষণ ভিনেশকে নিশানা করেন বলেন"আপনি অলিম্পিক্সের কুস্তিতে পদক জিততে পারেননি। কিন্তু সেখানে আপনি প্রতারণা করে পৌঁছেছিলেন। ঈশ্বর শাস্তি দিয়েছেন আপনাকে।

প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠলেও শরীরে অতিরিক্ত অজন থাকায় ফাইনালে নামতে পারেননি ভিনেশ। বজরংয়ের অভিযোগ, বিজেপি আনন্দ পেয়েছিল ভিনেশ পদক না পাওয়ায়। বজরং দাবি করেছেন, 'ভিনেশ পদক না পাওয়ায় যারা আনন্দ পেয়েছিল, তারা দেশভক্ত? ছোট থেকে দেশের জন্য লড়ছি। আমাদের দেশভক্তি শেখাবে? ওরা মেয়েদের যৌন নিগ্রহ করেছে।'
এখানেই থেমে না থেকে বজরং আরও বলেন, 'ব্রিজভূষণের বিরুদ্ধে চুরি থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে। বিজেপি তাঁকে সমর্থন করছে। প্রধানমন্ত্রী মোদীরক থেকে আমরা কোনও আশা করি না। আমার বিরুদ্ধে এজেন্সি ব্যবহার করা হয়েছে'।
কংগ্রেসে যোগদানের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বজরং জানিয়েছেন, দল কঠিন সময়ে কুস্তিগীরদের সমর্থন করেছিল। তিনি কংগ্রেস, আপ এবং অন্যান্য বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন।
ব্রিজ ভূষণের অভিযোগ ছিল, যখন তাঁর বিরুদ্ধে প্রতিবাদ তৈরি হয়েছিল তিনি জানতেন এর পিছনে কংগ্রেসের হাত রয়েছে। বর্তমানে সেই সত্যি সামনে চলে এল। যেভাবে নারী নির্যাতনের সঙ্গে তাঁকে অভিযুক্ত করা হয়েছিল তার পিছনে রাজনৈতিক হাত ছিল।
এদিকে, রেলের চাকরি থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন তাঁরা। কিন্তু সেই নিয়ে এবার টানাপোড়েন শুরু হয়েছে। রেল সূত্রে জানা যাচ্ছে, বিনেশ এবং বজরং ইস্তফা দিলেও, তাঁদের ইস্তফাপত্র গৃহীত হয়নি এখনও পর্যন্ত। ইস্তফাপত্র গৃহীত না হওয়া পর্যন্ত কোনও দলে যোগ দিতে বা নির্বাচনী রাজনীতিতে না লেখাতে পারবেন না তাঁরা।
কুস্তিগীর ভিনেশ ফোগাট শুক্রবার ভারতীয় রেলে তার চাকরি থেকে পদত্যাগ করেন শুক্রবার। তিনি তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এটি সম্পর্কে জানিয়েছেন। "আমার জীবনের একটি সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি, আমি নিজেকে রেল পরিষেবা থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি এবং ভারতীয় রেলওয়ের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। "












Click it and Unblock the Notifications