Bajrang Punia: বড় ধাক্কা বজরং পুনিয়ার, অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীরকে নির্বাসিত করল নাডা
অলিম্পিক্স শুরুর কয়েক মাস আগে বড় ধাক্কা বজরং পুনিয়ার। ডোপিংয়ের পরীক্ষা দিতে অস্বীকার করায় নাডার কড়া শাস্তির মুখে পড়তে হল অলিম্পিকে পদকজয়ী তারকা কুস্তিগীরকে।
পুনিয়াকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA), মার্চ মাসে সোনিপতে অনুষ্ঠিত ট্রায়ালের সময় ডোপ নমুনা না দেওয়ার জন্য টোকিও অলিম্পিকের পদকজয়ী বজরং পুনিয়াকে NADA সাময়িকভাবে বরখাস্ত করেছে। রোহিত কুমারের বিরুদ্ধে হেরে যাওয়ার পরে দ্রুত ট্রায়াল প্রাঙ্গন ছেড়ে বেরিয়ে যান, এমনকি ডোপ পরীক্ষার জন্য তাঁর কাছ থেকে নুমনা চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকার করেন।

এরপর NADA গোটা বিষয়টি ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (WADA) কে জানিয়েছিল। এর পরে, WADA NADA কে বজরংকে একটি নোটিশ পাঠায়। তাঁর কাছ থেকে জানাতে চাওয়া হয় কেন তিনি ডোপ পরীক্ষা দিতে অস্বীকার করেছেন। আগামী ৭ মে-র মধ্যে বজরংকে এবিষয়ে জবাব দিতে হবে। বজরংয়ের উত্তরের পরই এবিষয়ে পরবর্তী শুনানি হবে।
জানা গিয়েছে, গত ১০ মার্চ NADA বজরংকে তাঁর নমুনা দিতে বলেছিল। কিন্তু বজরং দিতে অস্বীকার করেছিলেন। এদিকে, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বজরং পুনিয়া কেন নমুনা জমা দেননি তার কারণ জানতে চেয়েছিল নাডা-র কাছে। এনিয়ে দীর্ঘ আলোচনার পরে নমুনা না জমা দেওয়ার কারণ জানানোর জন্য বজরং পুনিয়াকে নোটিশ পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে পুনিয়া তার স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনও টুর্নামেন্ট বা ট্রায়ালে অংশ নিতে পারবেন না এবং অভিযোগগুলি শুনানির মধ্যে থাকলে তাকে অলিম্পিকের আসন্ন ট্রায়ালেও অংশ নিতে বাধা দেওয়া হতে পারে।
প্যারিস অলিম্পিক বাছাইপর্বের জন্য আয়োজিত জাতীয় নির্বাচন ট্রায়ালে বজরং পুনিয়াকে হারের মুখে পড়তে হয়েছিল। টোকিও অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী বজরং পুনিয়া ৬৫ কেজি ফ্রিস্টাইল ওজন বিভাগের সেমিফাইনালে কুস্তিগীর রোহিত কুমারের কাছে পরাজিত হন।
গত ১ বছরের বেশি সময় ধরে চর্চার শিরোনাম ভারতীয় কুস্তি। ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন বজরং পুনিয়া সাক্ষী মালিক সহ দেশের তারকা কুস্তিগীররা। দীর্ঘ সময় তাঁরা অনুশীলনের বাইরে ছিলেন। ফলে তাঁদের ট্রায়াল পর্ব নিয়েও কম জটিলতা হয়নি। শেষ পর্যন্ত ট্রায়াল দিলেও বজরং পুনিয়া ৬৫ কেজি ফ্রিস্টাইল ওজন বিভাগে হেরে গিয়েছেন।












Click it and Unblock the Notifications