Bajrang Punia: নিয়ম না মানার অভিযোগে নাডার কঠোর শাস্তি বজরংকে, নেপথ্যে রয়েছে রাজনীতি? জানুন বিস্তারিত
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী বজরং পুনিয়াকে চার বছরের জন্য নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। নিয়মভঙ্গের অভিযোগ উঠেছিল আগেই, এবার নাডার কঠিন শাস্তি পেলেন অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর, ফলে প্রশ্ন উঠে গেল বজরং পুনিয়ার কেরিয়ার কি শেষ হয়ে গেল?
ঘটনার সূত্রপাত মার্চ মাস থেকে। জাতীয় দলের ট্রায়ালের সময় ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমূনা দিতে অস্বীকার করেন বজরং পুনিয়া। তখনই তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছিল কুস্তিগির বজরং পুনিয়ার ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ টেস্ট কীট দেওয়ার অভিযোগ উঠে। যার জন্য ডোপ টেস্ট দিতে অস্বীকার করে ভারতের তারকা কুস্তিগীর।

বজরং প্রথম থেকেই বলেছে যে প্রাক্তন ডব্লিউএফআই সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে জড়িত থাকার কারণে, ডোপিং নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার সঙ্গে পক্ষপাতিত্ব মূলক আচরণ করা হচ্ছে, এই বিষয়ে আগেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
এই পরিস্থিতিতে চার বছরের নির্বাসন একটু বেশিই কঠোর পদক্ষেপ হল কি না, সেটা নিয়ে বিতর্ক চলছে,। তবে বজরং ঘনিষ্ঠরা এখানে রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছেন। কারণ ইতিমধ্যে কংগ্রেস দলে যোগ দিয়েছেন বজরং। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে তিনি এবং ভিনেশ ফোগাট কংগ্রেস দলে যোগ দেন। ভিনেশ ভোটে জিতে বিধায়ক হয়েছেন। ভোটের মাঠে না নামলেও বজরং ছিলেন কংগ্রেসের তারকা প্রচারক।
তবে বজরং একা নন, এর আগে সাম্প্রতিক সময়ে আরও বেশ কয়েকজন অ্যাথলিটও নাডার শাস্তি পেয়েছে এবং তাঁদের কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছে। ওয়াডার নির্দেশ মেনে ডোপ পরীক্ষা না দেওয়ায় এর আগে ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে দু বছরের জন্য নির্বাসন করা হয় । দেশের সেরা স্প্রিন্টার এস ধনলক্ষ্মী, ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ডধারী ঐশ্বর্য বাবু, রেস ওয়াকার ভাবনা জাট, নামের তালিকা বেশ লম্বা, এবার সেখানে যক্ত হলেন বজরং।
বিগত এক বছরের বেশি সময় ধরেই খবরের শিরোনামে কুস্তি এবং ভারতীয় কুস্তিগীররা। তাদের নিয়ে বিতর্ক যেন কাটছে না।












Click it and Unblock the Notifications