বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বজরং ও রবি, অলিম্পিক কোটা নিশ্চিত

বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে ভারতের হয়ে পদক ও ২০২০ টোকিও অলিম্পিক কোটা নিশ্চিত করলেন কুস্তিগীর বজরং পুনিয়া ও রবি কুমার। তাঁদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে ভারতের হয়ে পদক ও ২০২০ টোকিও অলিম্পিক কোটা নিশ্চিত করলেন কুস্তিগীর বজরং পুনিয়া ও রবি কুমার। তাঁদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।

বজরং পুনিয়ার জয়

বজরং পুনিয়ার জয়

২০১৮-র এশিয়ান গেমস ও কমনওয়েথ গেমসে সোনাজয়ী, বিশ্বের এক নম্বর কুস্তিগীর ভারতের বজরং পুনিয়া, বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার জং সনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। ৬৫ কেজি বিভাগের ওই ম্যাচে ৮-১ পয়েন্টের সহজ জয় পান ভারতীয় কুস্তিগীর। সেমিফাইনালে কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকভের বিরুদ্ধে খেলবেন বজরং।

রবি কুমারের জয়

রবি কুমারের জয়

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫৭ কেজি বিভাগে টুর্নামেন্টের প্রাক্তন চ্যাম্পিয়ন জাপানের ইউকি তাকাহাশিকে ৬-১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন ভারতীয় কুস্তিগীর রবি কুমার।

মেডেল নিশ্চিত ও অলিম্পিক কোটা

মেডেল নিশ্চিত ও অলিম্পিক কোটা

সেমিফাইনালে পৌঁছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে মেডেল নিশ্চিত করেছেন দুই কুস্তিগীর। একই সঙ্গে ২০২০ টোকিও অলিম্পিকে ভারতের জন্য আরও দুটি কোটা নিশ্চিত করেছেন বজরং পুনিয়া ও রবি কুমার। এর আগে চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে ২০২০ অলিম্পিক কোটা নিশ্চিত করেন ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+