Paris Olympic: অলিম্পিকের স্বপ্ন শেষ বজরং-রবির, ট্রায়াল থেকে প্যারিসের টিকিট পেতে ব্যর্থ দুই পদকজয়ী
প্যারিস অলিম্পিকের তিন মাস আগে কুস্তিতে বড় ধাক্কা ভারতের। বজরং পুনিয়া এবং রবি দাহিয়া, দুই তারকা কুস্তিগীরই অলিম্পিকের যোগ্যাতা অর্জন করতে ব্যর্থ হলেন। এই দুই কুস্তিগীরই এর আগে অলিম্পিকে দেশের জন্য পদক জিতেছিলেন। প্যারিস অলিম্পিকের বাছাইপর্বের জন্য আয়োজিত জাতীয় পর্যায়ের ট্রায়ালে দু'জনেই হেরে গিয়েছেন।
৬৫ কেজিতে অংশ নিয়েছিলেন বজরং পুনিয়া। প্রথম রাউন্ডে, তিনি ৩-৩ ড্র ম্যাচে রবিন্দরের বিরুদ্ধে খুব কষ্টে জিতেছিলেন। রবিন্দর ম্যাচে সতর্কবার্তা পেয়েছিলেন যে কারণে বজরং জিতে যান। সেমিফাইনালে রোহিত কুমারের মুখোমখি হন বজরং। কিন্তু এই ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করলেন বজরং। ১-৯ ফলে পরাজিত হয়ে অলিম্পিকের টিকিট পেতে ব্যর্থ হলেন দেশের অন্যতম তারকা কুস্তিগীর।

শুধু বজরং পুনিয়া নয় একই পরিনতি হল রবি দাহিয়ারও। ২০২১ অলিম্পিকে ৫৭ কেজি বিভাগে রূপোর পদক জিতেছিলেন রবি দাহিয়া । প্যারিস অলিম্পিকের ট্রায়াল ম্যাচে, ৫৭ কেজি বিভাগের তুলনায় নর্ডিক বিভাগে অংশ নিয়েছিলেন রবি। কিন্তু ট্রায়াল থেকে প্যারিসের টিকিট পেতে ব্যর্থ হলেন রবি।
ট্রায়ালের দ্বিতীয় রাউন্ডে তিনি আমান সেহরাওয়াতের মুখোমুখি হন। দুজনের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। শেষ পর্যন্ত আমান সেহরাওয়াত ম্যাচ জিতেছেন ১৪-১৩ ফলে। এরপর দাহিয়ার পরবর্তী ম্যাচ অনূর্ধ্ব-২০ এশিয়ান চ্যাম্পিয়ন উদিতের বিরুদ্ধে ছিল। এই খেলোয়াড় রবি দাহিয়াকে ১০-৮-এ পরাজিত করেন। ফলে তাঁর অলিম্পিক স্বপ্নের সমাধি হল।
জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম প্রধান মুখ ছিলেন বজরং। বজরং পুনিয়া, সাক্ষী মালিক সহ দেশের তারকা কুস্তিগীররা গত এক বছরের বেশি সময় ধরে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করেছেন। এমনকি কুস্তি ফেডারেশনের নির্বাচনের পর ব্রিজ ভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিং গোষ্ঠী ক্ষমতায় আসার পরই পরিস্থিতি আরও জটিল হয়। সাক্ষী মালিক কুস্তি থেকে অবসর নেন। এই প্রেক্ষাপটে সাক্ষী-বজরংদের অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে অংশ নেওয়ার আবেদন জানিয়েছিল কুস্তি ফেডারেশন।
পুনিয়া যদিও স্থগিত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) ট্রায়াল পরিচালনা করার কোন কর্তৃত্ব নেই বলে দাবি করে দিল্লি হাইকোর্টে একটি মামলা জিতেছিল। কিন্তু ট্রায়াল আটকাতে ব্যর্থ হন পুনিয়া।












Click it and Unblock the Notifications