নারকো পরীক্ষা নিয়ে ব্রিজ ভূষণের চ্যালেঞ্জ গ্রহণ বজরংদের, পাল্টা কী শর্ত দিলেন কুস্তিগীররা?
নারকো টেস্ট নিয়ে দাবি, পাল্টা দাবিতে সরগরম ভারতীয় কুস্তি। সোমবার সকালে নারকো পরীক্ষায় সম্মতি জানিয়ে কুস্তিগীরদের বেশ কিছু শর্ত দেন ব্রিজ ভূষণ শরণ সিং। চ্যালেঞ্জ গ্রহণ করতে বেশি সময় নিলেন না আন্দোলনকারী কুস্তিগীররাও।
সোশ্যাল সাইটে পোস্ট করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ব্রিজভূষণ লেখেন, "আমি নারকো টেস্ট, পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর করাতে রাজি আছি। আমার একটি শর্ত আছে। এই পরীক্ষাগুলো করতে বসতে হবে ভিনেশ ফোটাগ এবং বজরং পুনিয়াকেও। যদি এই দুই কুস্তিগীর পরীক্ষা করাতে রাজি থাকেন, তবে সংবাদমাধ্যমকে ডাকুন ও ঘোষণা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পরীক্ষা করানোর জন্য আমি প্রস্তুত রয়েছি।'

একইসঙ্গে বজরং উল্লেখ করেছেন, 'ব্রিজ ভূষণ আমার আর ভিনেশের নারকো পরীক্ষা করানোর দাবি তুলেছে। শুধু আমরা দু'জন কেন, যে মেয়েরা ওর বিরুদ্ধে অভিযোগ এনেছে তারাও একই পরীক্ষা করাতে চায়।'

বজরং পুনিয়াও চান এই পরীক্ষার লাইভ টেলিকাস্ট হোক এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক। এবার দেখার এই ঘটনার জল আরও কতদূর গড়ায়।

এর আগে ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টার আলোচনায় বসলেও কোনও স্থায়ী সমাধানের রাস্তা বের করতে পারেনি কেন্দ্র সরকার। দেশের হয়ে বিশ্বজয়ী কুস্তিগীরদের যৌন হেনস্থা করার দায়ে ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে প্রতিবাদ ক্রমশ জোরালো হচ্ছে।
একমাস পার হয়ে গিয়েছে যন্তর মন্তরে আন্দোলন করছেন সাক্ষী মালিক-বজরং পুনিয়া সহ দেশের প্রথম সারির কুস্তিগীররা। এবার সংসদ অভিযানের ডাক দিলেন কুস্তিগীররা। আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোদন করবেন নরেন্দ্র মোদী। সেই দিনই সংসদ ভবন অভিযান করতে পারেন কুস্তিগীররা।












Click it and Unblock the Notifications