করোনা ভাইরাসের জন্য পিছোল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, হবে অলিম্পিকের পর

করোনা ভাইরাসের জন্য পিছোল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, হবে অলিম্পিকের পর

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া অলিম্পিককে জায়গা করে দিতে পিছিয়ে দেওয়া হল ২০২১-র বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। স্পেনের হুয়েলভা-তে অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতায় খেতাব ধরে রাখার লড়াইতে নামবেন ভারতীয় চ্যাম্পিয়ন পিভি সিন্ধু।

পিছিয়েছে অলিম্পিক

পিছিয়েছে অলিম্পিক

জাপানের টোকিও-তে চলতি বছরের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক্স। ৯ অগাস্ট তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে ওই টুর্নামেন্ট এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, ২০২১-র ২৩ জুলাই থেকে শুরু হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া প্রতিযোগিতা। শেষ হবে ৮ অগাস্ট।

পিছোল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

পিছোল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

২০২১-র অগাস্টেই হওয়ার কথা ছিল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। তবে ওই মাসেই নির্ধারিত অলিম্পিককে জায়গা দিতে পিছিয়ে দেওয়া হয়েছে এই প্রতিযোগিতা। ঠিক হয়েছে ২০২১-র ২৯ নভেম্বর থেকে শুরু হবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিন্ধু

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিন্ধু

২০১৯ সালে হওয়া বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেতাব জেতেন পিভি সিন্ধু। ভারতীয়দের প্রথম এই খেতাব জেতেন হায়দরাবাদি শাটলার। ২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব ধরে রাখার জন্য লড়াই করবেন পিভি সিন্ধু।

কোথায় হবে

কোথায় হবে

২০২১ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হবে স্পেনের হুয়েলভা-তে। কারোলিনা মারিন স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে বিডব্লুউএফ। ২০১৬ অলিম্পিকে স্পেনকে সোনার পদক এনে দেওয়া শাটলারের নামানুসারে এই স্টেডিয়ামের নামকরণ। আগামী বছর হতে চলা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন কারোলিনা মারিন নিজেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+