ফের এক ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্যে পিভি সিন্ধু
ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে নামছেন।
ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ফের একটি নতুন ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালকে লক্ষ্য করে এগোচ্ছেন। ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে নামছেন।

শুক্রবার নোজোমি ওকুহারাকে সিন্ধু ২১-১৭, ২১-১৯ ব্যবধানে হারিয়ে দেন। যার ফলে ফের একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ মেডেল গ্যারান্টি করে ফেলেছেন তিনি।
গ্লাসগোতে ওকুহারার বিরুদ্ধে গতবছরে ফাইনালে হেরে গিয়েছিলেন সিন্ধু। তবে এবার কোয়ার্টার ফাইনালে মধুর প্রতিশোধ নিলেন। এদিন নামছেন অয়ামাগুচির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে ম্যাচ জিতে এগিয়ে রয়েছেন সিন্ধু। শেষ ছয় ম্যাচে অবশ্য দুজনেই তিনটি করে ম্যাচ জিতেছেন।
২০১৭ সালে দুবাই সুপারসিরিজের ফাইনালে সিন্ধু ইয়ামাগুচির কাছে হেরে গিয়েছিলেন। সেই হারের স্বাদ এখনও তাজা রয়েছে। সিন্ধুকে এই ম্যাচ বেশিক্ষণ গড়াতে দিলে চলবে না। তাহলে ইয়ামাগুচি সুবিধা পেয়ে যাবেন। ক্লান্ত হয়ে গেলে সিন্ধুর পক্ষে ম্যাচ বের করা কঠিন হয়ে দাঁড়াবে।
অন্য সেমিফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিন চিনের হি বিনহোয়াওয়ের বিরুদ্ধে নামছেন। এই ম্যাচে যিনি জিতবেন তিনি ফাইনাল খেলবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications