PV Sindhu: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পিভি সিন্ধু, তারকা শাটলারকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন পিভি সিন্ধু। ভারতীয় ব্যাডমিন্টন তারকার বিবাহ নিয়ে চর্চা চলছিল। রবিবার উদয়পুরে সিন্ধুর বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়। পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বেঙ্কট দত্ত সাঈয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অলিম্পিক্সে পদকজয়ী শাটলার। আগামী ২৪ ডিসেম্বর হায়দরাবাদে হবে রিশেপসন অনুষ্ঠান।
রবিবার তেলুগু সংস্কৃতি অনুসারে বিবাহ সম্পন্ন হয়। উদয়পুরে বিবাহ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিন্ধু এবং বেঙ্কটের ঘনিষ্ঠ বন্ধুরা। কিন্তু রবিবার সন্ধ্যা থেকে সিন্ধুর বিবাহের একটি ছবিও প্রকাশ্যে আসেননি। অবশেষে সোমবার সিন্ধুর বিবাহের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াত।

কয়েক দিন আগেই বাগদানের ছবি প্রকাশ্যে আনেন। সেই ছবির সঙ্গে সিন্ধু লেখেন, ভালোবাসা কাছে এলে তাকে অনুসরণ করো। কেন না, ভালোবাসা নিজেকে ছাড়া আর কিছুই দেয় না।
দুই বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু অবশ্য জীবন সঙ্গী হিসেবে কোন শাটলার বা ক্রীড়াবিদকে বেছে নিলেন না। একটি টেকনোলজি কোম্পানির কার্যকরী অধিকর্তা ভি দত্ত সাইকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সিন্ধু। হায়দরাবাদের বাসিন্দা বেঙ্কট পসিডেক্স টেকনোলজিসের এগজিকিউটিভ ডিরেক্টর।
Pleased to have attended the wedding ceremony of our Badminton Champion Olympian PV Sindhu with Venkatta Datta Sai in Udaipur last evening and conveyed my wishes & blessings to the couple for their new life ahead.@Pvsindhu1 pic.twitter.com/hjMwr5m76y
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) December 23, 2024
কয়েক সপ্তাহ আগে সচিনের হাতে বিবাহের আমন্ত্রণপত্র তুলে দেন সিন্ধু। ব্যাডমিন্টন জগতের তারকা হলেও সচিনের সঙ্গে ব্যক্তিগত স্তরে সম্পর্ক রয়েছে সিন্ধুর। দুই ক্রীড়াবিদই একে অপরকে অত্যন্ত সম্মান করেন। সচিন সিন্ধু এবং তাঁর হবু স্বামীর সঙ্গে সাক্ষাতের সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন।
২৯ বছর সিন্ধুর বিবাহ নিয়ে গত কয়েক বছর ধরেই চর্চা চলছিল যদিও সিন্ধু কোনও দিন নিজের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। তবে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ফাইনালে জেতার পর পাওয়া গেল সুখবর।












Click it and Unblock the Notifications