Babun On Kabaddi: কবাডি তাঁবু থেকে বাবুন হঠাও অভিযান হোঁচট খেল! আপাতত স্বস্তি মমতার ভাইয়ের
Babun On Kabaddi: হকি বেঙ্গল ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে হঠানো সারা। এবার বাবুন হঠাও অভিযান কবাডি তাঁবুতে।
যদিও আজ বিকেলে সেই অভিযান কিছুটা হোঁচট খেল। ঠিকানা বিভ্রাটই বাবুনকে আপাতত ম্যাচে টিকিয়ে রাখল। ফের নজর আদালতের দিকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন। ময়দানে বাবুন নামেই পরিচিত। সুব্রত মুখোপাধ্যায়ের পর বাবুনও অবৈধ অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়ার রাজ্য শাখার সভাপতি হয়ে কবাডি তাঁবু দখলে রেখেছেন বলে অভিযোগ। তাও ১১ বছর ধরে।
কবাডি তাঁবুর দখল নেওয়াকে কেন্দ্র করে আজ দিনভর টানটান উত্তেজনা চলল ময়দানে। ভোর থেকেই তাঁবুতে চলে যান বাবুন। এদিনই প্রাক্তন কবাডি প্লেয়ার দীপ্তি ভট্টাচার্য প্রয়াত হন। তাঁর মৃতদেহ আনা হয় তাঁবুতে। সকলেই শ্রদ্ধা জানান।
এরপরই ময়দান থানার পুলিশ সেনাবাহিনীর প্রতিনিধি ও ম্যাজিস্ট্রেটকে নিয়ে কবাডি তাঁবুতে হাজির হয়। উল্লেখ্য, ২০১৩ থেকেই অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়ার রাজ্য শাখা বিওএ-র অনুমোদন হারিয়েছে। তারপরও সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে দখল করে রাখা হয়েছিল কবাডি তাঁবু।
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর হাতবদল হয়ে তা চলে আসে স্বপন বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনিও দখল ছাড়েননি। যা নিয়ে দীর্ঘদিন মামলাও চলে। এরপরই মামলার রায় দেয় কলকাতার নগর দায়রা আদালত। আদেশ দেওয়া হয়, বিওএ স্বীকৃত প্রাচীন সংস্থা ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনকে ঘর ছেড়ে দেওয়ার।
বাংলায় দুই কবাডি অ্যাসোসিয়েশনের দ্বন্দ্ব ময়দানের বহুল চর্চিত। অভিযোগ, বাবুন এতদিন ধরে ব্যক্তিগত কাজেই বিভিন্নভাবে এই তাঁবু ব্যবহার করে আসছেন। কবাডির কোনও অস্তিত্বই ছিল না। অন্যদিকে, বিওএ স্বীকৃত কবাডি সংস্থা মাঠ না পেয়ে, অন্য মাঠে প্রতিযোগিতার আয়োজন করত।
ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি আজগর আলি পল্টু হলদিয়া মিউনিসিপ্যালিটির অন্যতম কর্তা। আবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের যুব নেতাও। সংস্থার সচিব কিশোর কুমার পাত্র ও কোষাধ্যক্ষ দিলীপ পালিত।
আজ তাঁবু থেকে বাবুনদের উচ্ছেদ করার জন্য যখন পুলিশ, সেনা ও আদালতের লোকজন যান তখন সেখানে ছিলেন রাজ্য কবাডি সংস্থার কর্তারাও। সূত্রের পক্ষে, দুই পক্ষের মধ্যে তর্কাতর্কিও চলে। তবে গোল বাঁধে ঠিকানা নিয়ে।
এমনিতে যা পরিস্থিতি ছিল তাতে বাবুনদের আজই উচ্ছেদ হতে হতো কবাডি তাঁবু থেকে। কিন্তু আদালতের নির্দেশনামায় ঠিকানা ভুল থাকায় এদিন তাঁবু দখলমুক্ত হয়নি। উল্লেখ্য, ৬ বছর আগে ওয়েস্ট বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশন মামলায় জিতে গেলেও আজ অবধি তাঁবুর দখল নিতে পারেনি।
আজ দুই পক্ষ হাজির থাকলেও তাঁবু বেদখল-মুক্ত করা যায়নি। ফের আদালত থেকে সঠিক ঠিকানা-সহ নতুন আদেশ আনতে হবে। সব কিছু যাতে দ্রুত হয় সেটাই চাইছে রাজ্য কবাডি সংস্থা। প্রয়োজনে কলকাতা হাইকোর্টেও যেতে প্রস্তুত তারা। বাবুন যদিও বলেন, আমি কোনও অবৈধ কাজ করিনি। কোর্ট রায় দিলে কাগজ কথা বলবে। সকলে মিলে কবাডির স্বার্থে কাজ করাই বাঞ্ছনীয়। তবে সেনা আর আদালত ছাড়া কে কোথায় কী বলল তার গুরুত্ব নেই।
রাজ্য কবাডি সংস্থার সভাপতি আজগর আলি পল্টু বলেন, এই তাঁবু,মাঠ রাজ্য কবাডি সংস্থার। দুর্ভাগ্যজনকভাবে আজ দখলমুক্ত করা গেল না। তবে আগামী দিনে তা হবে বলে আমরা নিশ্চিত। আদালতের রায় আমাদের পক্ষে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জাতীয় স্তরে দল পাঠানো যাবে, অনেক প্রতিভাও উঠে আসার সুযোগ পাবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications