Ayhika Mukherjee: ঐহিকা-র জায়ান্ট কিলিং মেজাজ UTT-তে, বঙ্গতনয়ার দাপটে বিধ্বস্ত তিনবারের অলিম্পিয়ান

Ayhika Mukherjee: ঐহিকা মুখোপাধ্যায় প্যারিস অলিম্পিক্সে ভারতীয় মহিলা টিটি দলের সঙ্গে ছিলেন রিজার্ভ হিসেবে। তাঁর পরিবর্তে মূল দলে জায়গা পান অর্চনা কামাথ।

অলিম্পিক্সে নামার স্বপ্নপূরণ না হলেও জায়ান্ট কিলার তকমা ঐহিকা ধরে রাখলেন আল্টিমেট টেবল টেনিসের আসরে। এদিন তিনি হারিয়ে দিলেন বিশ্বের ১৩ নম্বর তথা তিনবারের অলিম্পিয়ানকে।

Ayhika Mukherjee - UTT-

চলতি বছরেই বিশ্বের ১ নম্বর সুন ইংশাকে হারিয়ে চমক দেখিয়েছিলেন ঐহিকা। তা সত্ত্বেও তাঁকে প্যারিস অলিম্পিক্সে খেলতে দেওয়া হয়নি। আল্টিমেট টেবল টেনিসে আজ স্বাভাবিকভাবেই নজর ছিল ঐহিকার দিকে। তাঁর সামনে ছিলেন কঠিন প্রতিপক্ষ।

কঠিন প্রতিপক্ষ বলার কারণ, যে বার্নাদেত্তে শক্স এদিন ঐহিকার প্রতিপক্ষ ছিলেন ডব্লিউটিটি-তে পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে তিনিই সেরা র‍্যাঙ্কের প্লেয়ার। যদিও সেই শক্সকেই এদিন ৩-০ ব্যবধানে উড়িয়ে দেন ঐহিকা। জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে ঐহিকার ফর্মে উপকৃত পুনেরি পল্টন।

ঐহিকার টেকনিকের কাছেই পরাস্ত হলেন বিশ্বের ১৩ নম্বর শক্স। ঐহিকার জয় এলো ১১-৭, ১১-৫, ১১-৬-এ। তিনটি টাইয়েই বড় ব্যবধানে জয়। পুনেরি পল্টনের খেলা ছিল আমেদাবাদ এসজি পাইপারসের বিরুদ্ধে। পুনেরি পল্টন জয় পেল ১০-৫-এ।

প্রথমে মুখোমুখি হয়েছিলেন দুই দলের অধিনায়ক জোয়াও মন্তেইরো ও মনুশ শাহ। আমেদাবাদের মনুষ প্রথম গেম ৫-১১-তে হেরে গেলেও পরের দুটি জিতে নেন ১১-৭, ১১-৬ ব্যবধানে। এরপর ঐহিকা লড়াইয়ে ফেরান পুনেরি পল্টনকে। মন্তেইরো ও ঐহিকা অবশ্য মিক্সড ডাবলসে ১-২ ব্যবধানে হেরে যান মনুশ-শক্স জুটির কাছে।

এরপর পুনেরি পল্টনের ১৭ বছরের অঙ্কুর ভট্টাচার্য বিশ্বের ৯০ নম্বর ফ্রান্সের লিলিয়ান বার্দেতকে হারান ১১-৮, ১১-৫, ১১-৮ ব্যবধানে। এরপর নাতালিয়া বাজোরের ৭-১১, ১১-৮, ১১-৫-এ হারিয়ে দেন রীত রিশ্যাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+