Paris Paralympics 2024: শ্যুটিংয়ে জোড়া পদক ভারতের, ফের সোনা জিতলেন অবনী, ব্রোঞ্জ পেলেন মোনা
প্যারিস প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে দুরন্ত শুরু ভারতের। কয়েক সপ্তাহ আগে অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সূচনা হয়েছিল শ্যুটিং ইভেন্ট দিয়েই। প্যারালিম্পিক্সেও তারই পুনরাবৃত্তি হল। এক নয় একেবারে জোড়া পদক জিতলেন ভারতীয় দুই প্যারা শ্যুটার। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে সোনা জিতলেন অবনী লেখরা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ বিভাগে ব্রোঞ্জ জিতলেন মোনা আগরওয়াল
যোগ্যতা অর্জন থেকেই ভালো পারফরম্যান্স করতে থাকেন অবনী। শেষ পর্যন্ত ৬২৫.৮ স্কোর করে দ্বিতীয় স্থানে থেকেই ফাইনালের যোগ্যতা অর্জন করেন অবনী। ফাইনালে ২৪৯.৭ স্কোর করে সোনা জিতে নিলেন অবনী। টোকিওর পর প্যারিসেও সোনা জিতে ইতিহাস সৃষ্টি করলেন অবনী।

অলিম্পিক্সে শুধু পর পর দুইবার সোনার পদকই জিতলেন না, একইসঙ্গে নিজের গড়া আগের রেকর্ডও এবার ভেঙে দিয়েছেন অবনী। টোকিও প্যারাঅলিম্পিক্সে ২৪৯.৬ স্কোর ছিল তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্স। এবার প্যারিসে ২৪৯.৭ স্কোর করেছেন অবনী।২০২২ সালে ফ্রান্সে আয়োজিত প্যারা শুটিং বিশ্বকাপে এই দুই ইভেন্টেই সোনা জিতেছিলেন অবনী।
ফাইনালে অবনী ২৪৯.৭ স্কোর করে সোনা জিতেছেন। রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার উনরি লি। দ্বিতীয় স্থানে থাকা কোরিয়ান শ্যুটারের স্কোর ২৪৬.৮। এই ইভেন্টের ফাইনালে টানটান লড়াইয়ে কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারালেন অবনী। একেবারে শেষ শট পর্যন্ত টানটান লড়াই চলে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। শেষ পর্যন্ত সোনা জিতে দেশকে আরও একবার গর্বিত করলেন জয়পুরের প্যারা শ্যুটার।
ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে একটি প্যারালিম্পিক্সের ইতিহাসে জোড়া পদকজয়ের রেকর্ড গড়েছিলেন অবনী। টোকিও প্যারালিম্পিক্সে সোনার সঙ্গে ব্রোঞ্জও জিতেছিলেন, এবার শুরুতেই সোনা জিতে পদকের প্রত্যাশা পূরণ করলেন অবনী।
প্যারিস অলিম্পিক্সে সোনা আসেনি ভারতের, কিন্তু প্যারালিম্পিক্সে সোনা আসতে খুব বেশি অপেক্ষা করতে হল না ভারতকে। শুরুতেই সোনার দেখা পেল ভারত। এক্ষেত্রেও সোনা অবশ্য এল শ্যুটিংয়ে।প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে পরপর ২ বার সোনা জিতলেন অবনী লেখরা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মোনা আগরওয়াল। ফলে প্যারিস প্যারালিম্পিক্সের দ্বিতীয় দিন জোড়া পদক জিতল ভারত। প্যারালিম্পিক্সে সূচনাটা ভালোই হল ভারতের।












Click it and Unblock the Notifications